২ ম্যাচে হেরে এবার সাহসী সিদ্ধান্তের পথে KKR! পরের ম্যাচে বাদ কারা? প্রথম একাদশে বিরাট চমক

0
31

ওয়েব ডেস্ক: আইপিএল-২০২৬-এর (IPL 2026) শুরুটা কেকেআর-এর (KKR) কাছে দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। প্রথম একজোড়া ম্যাছে একতরফাভাবে নাইটদের হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দুই ম্যাচ দেখে নাইট সমর্থকদের একটা বড় অংশের মনে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নিয়ে তৈরি হয়েছে একটা বিরাট সংশয়।

তবে এই অবস্থাতেও আশাবাদীরা এখনও ভরসা খুঁজছেন ইতিহাসে। ফিরে দেখা হচ্ছে ২০১২ সালের সেই মরসুম, যখন একইভাবে প্রথম দুই ম্যাচে হেরে গিয়েছিল কেকেআর। দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে হারের পর দল নিয়েছিল এক সাহসী সিদ্ধান্ত। ব্রেন্ডন ম্যাকালামের মতো তারকাকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছিল মনবীন্দর বিসলাকে। সেই বদলই ঘুরিয়ে দেয় নাইটদের ভাগ্য। পরের সাত ম্যাচে ছয় জয়, এবং শেষ পর্যন্ত শিরোপা জয় করে নাইটরা।

আরও পড়ুন: ইডেনে ‘বিরল’ রেকর্ড গড়লেন রিঙ্কু সিং! রাসেলকে টপকে কী নজির গড়লেন নাইট তারকা? দেখুন

সমীকরণে একইরকম সমাপতন ঘটছে এবছরও। প্রথম দুই ম্যাচ হেরে আপাতত দলে ময়নাতদন্ত করার সময় এসে গিয়েছে কেকেআর-এর সামনে। এক্ষেত্রে আপাতত সবচেয়ে বড় সমস্যা হল ক্যামেরন গ্রিন (Cameron Green)। সর্বোচ্চ মূল্যে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিলেও চোটের কারণে তাঁকে দিয়ে বোলিং করাতে পারছে না নাইট কর্তৃপক্ষ। ফলে তিনি শুধুই ব্যাটার হিসেবে খেলছেন, যা দলের ভারসাম্য নষ্ট করছে। ইতিমধ্যে সিনীল গাভাসকর স্পষ্টভাবে বলেছেন, গ্রিন যদি বোলিং না করেন, তাহলে আলাদা করে ব্যাটিং কম্বিনেশন সাজাতে হবে। এই পরিস্থিতিতে আন্দ্রে রাসেলের অভাব চোখে পড়ার মতো। তাঁর মতো পাওয়ার হিটার না থাকায় শেষের দিকে রান তোলার গতি কমে যাচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে আগামী ম্যাচে কেকেআর-এ সম্ভাব্য পরিবর্তন কী কী হতে পারে? অনেকের মতে পরের ম্যাচ থেকে খেলানো হতে পারে রভম্যান পাওয়েলকে (Rovman Powell)। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে রয়েছেন এবং তিনি পিঞ্চহিটার হিসেবেও কার্যকর। তবে তাঁকে নিলে বোলিং কম্বিনেশন দুর্বল হতে পারে। এছাড়াও টিম সেইফার্টকেও (Tim Seifert) দলে নিয়ে ওপেনিং শক্তিশালী করতে পারে নাইট কর্তৃপক্ষ। এছাড়াও তেজস্বী সিংকেও দেখা যেতে পারে প্রথম একাদশে।

এছাড়য়া সুনীল নারিনকে (Sunil Narine) আবার ওপেনিংয়ে ফিরিয়ে আনার ভাবনাও চলছে। অতীতে নাইটদের এই কৌশল সফল হয়েছে। তাঁর সঙ্গে ফিন অ্যালেন ওপেন করলে শুরুটা হতে পারে বিস্ফোরক। তবে এতে মিডল অর্ডারে চাপ বাড়বে। রাহানে ও রঘুবংশীর মতো ব্যাটাররা মাঝের ওভারে রান তোলার গতি কমিয়ে দেন—যা দলের জন্য নতুন সমস্যার কারণ হতে পারে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here