22.5 C
New York

KKR-এর প্লে-অফের স্বপ্ন কি একেবারেই শেষ? কী সমীকরণের সামনে দাঁড়িয়ে রাহানেরা? দেখুন একনজরে

Must Read

ওয়েব ডেস্ক: আইপিএলের (IPL 2026) শুরুটা দুঃস্বপ্নের মতো কাটছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, ফলে আপাতত কেকেআর-এর (KKR) ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। শুধু তাই নয়, লাগাতার হারের জেরে নাইটদের নেট রানরেটও বেশ ভয়াবহ, -১.৩৮৩। এমন পরিস্থিতিতে রাহানেদের প্লে-অফের (IPL Play-offs) স্বপ্ন কি একেবারেই শেষ? খাতায়-কলমে এখনও সেই সুযোগ থাকলেও, বাস্তবে সেই পথ অত্যন্ত কঠিন। একনজরে দেখে নেওয়া যাক সেই সমীকরণ।

KKR-এর প্লে-অফের অঙ্ক

বর্তমানে কেকেআরের হাতে রয়েছে আরও ৯টি ম্যাচ, যার মধ্যে

  • ৮টি জিতলে পয়েন্ট হবে ১৭, সেক্ষেত্রে প্লে-অফ প্রায় নিশ্চিত
  • সব, অর্থাৎ ৯টি জিতলে পয়েন্ট হবে ১৯, সেক্ষেত্রে শীর্ষ চারে জায়গা পাকা
  • ৭টি জিতলে হবে ১৫ পয়েন্ট, এক্ষেত্রে নির্ভর করবে নেট রানরেটের উপর
  • ৬টি জিতলে হবে ১৩ পয়েন্ট, এক্ষেত্রে প্লে-অফের সম্ভাবনা ক্ষীণ, কিন্তু পুরোপুরি শেষ নয়

অর্থাৎ, বাস্তবসম্মতভাবে বলতে গেলে, আগামী ২-৩ ম্যাচই ঠিক করে দেবে কেকেআরের ভাগ্য

আরও পড়ুন: অবসর ভেঙে KKR-এ ফিরছেন রাসেল? ‘ফ্লপ’ গ্রিনকে দেখে কি সিদ্ধান্ত বদল ক্যারিবিয়ান তারকার?

এখন প্রশ হচ্ছে, এই সমীকরণ মিলিয়ে প্লে-অফে পৌঁছনোর ক্ষেত্রে নাইটদের সমস্যা কোথায়? প্রথমেই বলতে হয় যে কেকেআর-এর দলের কম্বিনেশন এখনও স্থির নয়। কে কোন ভূমিকায় খেলবেন, তা স্পষ্ট নয়। এর দায় কোচ অভিষেক নায়ার এবং মেন্টর ডয়েন ব্র্যাভোর উপরই বর্তায়। এছাড়াও নাইট দলের বোলিং বিভাগের দুর্বলতা বারেবারে সামনে এসেছে। পাশাপাশি ক্যামেরন গ্রিন এখনও নাইট শিবিরের কাছে এক ধাঁধা হয়েই রয়ে গিয়েছেন। ২৫ কোটির এই অজি অলরাউন্ডার প্রথম পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৫৬ রান। বল হাতেও খুব একটা ব্যবহার করা হচ্ছে না। তাঁর ফর্ম কেকেআরের বড় চিন্তার কারণ।

দেখুন আরও খবর:

Latest News

রবিবার সূর্যদেবের কৃপায় কার ভাগ্য খুলবে?

ওয়েব ডেস্ক: রবিবার দিনটি জ্যোতিষশাস্ত্রে (Astrology) বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি...

More Articles Like This