41 C
Kolkata

জার্মান ইনফ্লুয়েন্সারের পোস্টে ‘লাভ’ রিয়্যাক্ট কোহলির! শুরু জোর চর্চা

Must Read

ওয়েব ডেস্ক : ফের একবার চর্চায় ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। তবে এবার ক্রিকেটের জন্য নয়। বরং তিনি চর্চায় রয়েছেন একটি ছবিতে ‘লাভ’ রিয়্যাক্ট করার জন্য। জানা যাচ্ছে, জার্মান ইনফ্লুয়েন্সারের পোস্টে এই রিয়্যাক্ট দিয়েছেন তিনি। যা নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। তবে এই প্রথম নয় এর আগে অভনীত কৌর নামে এক সুন্দরীর ছবিতেও লাভ রিয়্যাক্ট (Love React) দেওয়ার খবর সামনে এসেছিল।

বৃহস্পতিবার এই বিষটি সামনে এসে। সেই স্ক্রিনশট নেটভুবনে (Social Media) দ্রুত ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের একটি ছবিতে লাভ রিয়্যাক্ট দিয়েছেন কোহলি। তবে গত জানুয়ারিতে পোস্ট করা এই ছবিতে কবে রিয়্যাক্ট করেছেন বিরাট? সে বিষয়ে কিছু জানা যায়নি। আর এ নিয়ে জোর চর্চা চলছে।

আরও খবর : ম্যাচ জিতিয়ে দুঃসংবাদ দিলেন কোহলি! পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেও টেনশন RCB শিবিরে

নেটিজেনদের কেউ কেউ বলছেন, ভুল করে হয়তো বিরাট পুত্র অকায় এমন কাণ্ড ঘটিয়েছেন। কেউ আবার মজা করে বলেছেন, এর জন্য অনুষ্কা বউদি হয়তো রেগে যেতে পারেন। তবে এখনও এই গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেননি ভারতের তারকা ক্রিকেটার।

উল্লেখ্য, গত বছর স্ত্রী অনুষ্কার জন্মদিনের সময় একটি আবেগঘন পোস্ট করেছিলেন কোহলি (Virat Kohli)। কিন্তু এর পরেই দেখা গিয়েছিল অভনীত কৌরের ছবিতে লাভ রিয়্যাক্ট দিয়েছেন তিনি। যার কারণে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিরাটকে। পরে তিনি জানিয়েছিলেন, অ্যালগোরিদমের কারণে এমনটা হয়ে থাকতে পারে। এ নিয়ে বেশি চর্চা না করার জন্য অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু, বছরখানের পর দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের ছবিতে ‘লাভ’ রিয়্যাক্ট পড়ল বিরাটের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে। এ নিয়ে এবার কি বলেন বিরাট? সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

রাজ্যে দলীয় সব কমিটি ভেঙে দিল তৃণমূল! কার হাতে থাকবে সংগঠন?

কলকাতা: রাজ্যে সব সাংগঠনিক কমিটি (Organizing Committee) ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। রাজনৈতিক মহলে জোর জল্পনা, সম্ভাব্য...

More Articles Like This