29 C
Kolkata

LSG-র কাছে হেরেই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল KKR, বিতর্ক ইডেনের পিচ নিয়েও

Must Read

কলকাতা: বরুণদেবের দৌলতে ঝুলিতে এক পয়েন্ট এলেও চলতি মরশুমে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি কলকতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বৃহস্পরিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর কার্যত মুষড়ে পড়েছে নাইট শিবির, দলের ক্রিকেটারদের চোখে-মুখে, এমনকি কথাবার্তাতেও হতাশার ছাপ স্পষ্ট। দলের এই হতশ্রী পারফসম্যান্স নিয়ে এবার সরব হলেন নাইট শিবিরের সদস্যরাই।

বৃহস্পতিবার লখনউয়ের কাছে হারের পর ক্ষোভ উগরে দেন কেকেআর-এর তারকা অলরাউন্ডার রভম্যান পাওয়েল (Rovman Powell)। ওপেনার ফিন অ্যালেনের বিতর্কিত আউট নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রিপ্লেতে দেখা গেলেও যে ক্যাচ নেওয়ার সময় ফিল্ডারের পা বাউন্ডারি স্পর্শ করেছিল, তা সত্ত্বেও তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হননি অন-ফিল্ড আম্পায়াররা। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অসন্তোষ প্রকাশ করেন পাওয়েল।

আরও পড়ুন: আরেক ফিনিশারের জন্ম দিল ইডেন! মুকুল চৌধুরী কি সত্যিই এ যুগের ধোনি?

তবে শুধু আম্পায়ারিং নয়, হারের জন্য ইডেন গার্ডেন্সের পিচকেও দায়ী করেছেন তিনি। পাওয়েলের মতে, পিচে বল ধীরে আসছিল, ফলে ব্যাটারদের জন্য বড় শট খেলা কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে ১৮১ রানকে ভালো স্কোর বলেই মনে করা হয়েছিল। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লখনউয়ের তরুণ ব্যাটার মুকুল চৌধুরী। তাঁর দুরন্ত ইনিংসই কেকেআরের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। চাপের মুহূর্তে সাহসী ব্যাটিং করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। পাওয়েলও প্রতিপক্ষের এই ইনিংসের প্রশংসা করতে ভোলেননি।

বর্তমান পরিস্থিতি কঠিন হলেও আশাবাদী কেকেআর শিবির। পাওয়েলের মতে, আইপিএলের মতো প্রতিযোগিতায় অনেক দলই শুরুতে খারাপ করেও পরে ঘুরে দাঁড়িয়েছে। এখনও অনেক ম্যাচ বাকি, তাই দ্রুত ভুল শুধরে নিতে পারলে ঘুরে দাঁড়ানো সম্ভব বলেই মনে করছেন তিনি। এখন এটাই দেখার যে, খারাপ শুরুর ধাক্কা সামলে কীভাবে কামব্যাক করে কলকাতা নাইট রাইডার্স।

দেখুন আরও খবর:

Latest News

১১ বছরেই টানা পাঁচ দিন দুর্গাপুজোর মূল পুরোহিত, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে নজির গড়ল নিউ ব্যারাকপুরের শুভদীপ

ওয়েব ডেস্ক: মাত্র ১১ বছর বয়সে দুর্গাপুজোর মতো বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে টানা পাঁচ দিন স্বাধীনভাবে সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করে...

More Articles Like This