মুস্তাফিজের বদলি হিসেবে বিশ্বকাপ মাতানো এই পেসারকে দলে নিল KKR

0
40

কলকাতা: বিশ্বকাপে নাম কুড়োনো জিম্বাবোয়ে (Zimbabwe) দলের তারকা পেসারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার নাইটদের জার্সিতে বাইশ গজ কাঁপাতে দেখা যাবে ব্লেসিং মুজারবানিকে (Blessing Muzarabani)। সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ১৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জিম্বাবোয়ের এই পেসার।

৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার তাঁর গতি ও বাউন্সারের জন্য বিশেষভাবে পরিচিত। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলতে পারেন তিনি। এখনও পর্যন্ত ৮০টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৯০টি উইকেট। গড় ২১। সেরা বোলিং ৮ রান দিয়ে ৩ উইকেট। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর, যা নাইট শিবিরের কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আব্রারকে দলে কেন নেওয়া হল? বিতর্কের মাঝেই মুখ খুলল সানরাইজার্স

এবারের আইপিএল নিলামে বোলিং বিভাগ বেশ যত্ন নিয়েই সাজিয়েছিল নাইটরা। কিন্তু মরশুম শুরু হওয়ার আগেই একের পর এক সমস্যায় পড়েছে দল। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। তার উপর আবার বিশ্বকাপ চলাকালীন হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে চলে গিয়েছেন শ্রীলঙ্কার তারকা বোলার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। কবে তিনি ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়।

এই পরিস্থিতিতে উমরান মালিক ও আকাশ দীপদের সঙ্গে এখন কেকেআরের পেস আক্রমণের বড় ভরসা হয়ে উঠতে পারেন মুজারাবানি। তাঁর উচ্চতা, গতি ও বাউন্স—সব মিলিয়ে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন এই জিম্বাবোয়ে পেসার।

দেখুন আরও খবর: 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here