কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এটা মোগল যুগ নাকি? বাংলায় নারী নিরাপত্তা নেই, মার‍্যাথন তোপ অমিত শাহের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০২:০৫:২৩ পিএম
  • / ২৯৩ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক-  ২০২৬  বাংলায় বিধানসভা নির্বাচন (2026 Assemble Election)। সেই নির্বাচনকে টার্গেট করেই বাংলায় বঙ্গে আগমন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah)। এবার অবশ্য কোনও নির্বাচনী সভা নয়, এবার সাংগঠিক হাল হকিকৎ কেমন আছে, সংগঠন ভোটের আগে ঠিক কতটা মজবুত সেই অ্যাসিড টেস্ট করতেই বাংলায় এই শাহি সফর। এসেই বাংলায় দুর্নীতি থেকে নারী নিরাপত্তা (Women’s safety) , অনুপ্রবেশ, রাজ্যে শিল্পের অভাব সহ মতুয়াদের আশ্বস্থ করা সহ একাধিক ইস্যুতেই শাসকদলকে নিশানা করে ম্যারাথন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন অমিত শাহ বলেন, এই বাংলায় মহিলাদের কোনও নিরাপত্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিঁধে তিনি বলেন, সন্ধ্যা ৭ টার পরে, মহিলাদের ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন? কোন জমানায় রয়েছি আমরা? মোগল যুগে নাকি? নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সন্দেশখালি থেকে আরজিকর, দুর্গাপুরের প্রসঙ্গ টেনে এনে তীব্র আক্রমণ শানান তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একের পর অভিযোগ করে বলেন, ‘পশ্চিমবঙ্গ ভয় ও দুর্নীতির রাজ্যে’ পরিণত হয়েছে, রাজ্যে ক্রমশ অন্ধকারের দিকেই এগিয়ে চলেছে।

আরও পড়ুন-  মেট্রোর কাজ কেন আটকে? কী জবাব দিলেন অমিত শাহ? দেখুন

এদিন অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে সর্বত্র দুর্নীতি। একাধিক নেতা-মন্ত্রীর নাম তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, এর পরেও বলবেন আপনার রাজ্যে দুর্নীতি হয় না? শাহের দাবি, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের মানুষ আতঙ্কিত এবং সুশাসনের জন্য পরিবর্তন চাইছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে। তাঁর অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রেও তৃণমূল সরকার বাধা দিচ্ছে এবং বিএসএফকে জমি দেয়নি।” অমিত শাহের হুঙ্কার, ২০২৬ সালের ভোট মূলত অনুপ্রবেশ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ভোট হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team