31 C
Kolkata

ব্যাংককে পাক-বধ! পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ভারতীয় তরুণীদের

Must Read

ওয়েব ডেস্ক: রবিবার সূর্যদের আগেই বাইশ গজে পাকিস্তানকে বধ করলেন বৃন্দা, রাধা, সাইমারা। মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬ (Women’s Asia Cup Rising Stars 2026) টুর্নামেন্টের ‘গ্রুপ-এ’র ম্যাচে (INDW-A Vs PAKW A) পাকিস্তানের মহিলা ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারতের মহিলা ‘এ’ দল। ব্যাংককে আয়োজিত এই টি-২০ ম্যাচটি ৫৯ বল বাকি থাকতেই জিতে নিলেন ভারতের তরুণীরা।

রবিবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। সাইমা ঠাকুর প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে পাক দলকে প্রথম ধাক্কা দেন। তার পর মাঝের ওভারে রাধা যাদব ও প্রেমা রাওয়াত আঁটসাঁট বোলিংয়ে রান আটকে দেন। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে শাওয়াল জুলফিকার ২৩ ও গুল রুখ ২১ রান করলেও স্কোরবোর্ডে বড় রান তুলতে অসমর্থ হয় দল। ১৮.৫ ওভারে ৯৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে রাধা যাদব, সাইমা ঠাকুর ও প্রেমা রাওয়াত একজোড়া করে উইকেট নেন।

আরও পড়ুন: বিকেলে বাড়বে বৃষ্টি! আদৌ হবে ভারত-পাক ম্যাচ? দেখুন বড় আপডেট

৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারতও। প্রথম বলেই হুমারিয়া কাজি আউট হন।  এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দীনেশ বৃন্দা। মাত্র ২৯ বলে অপরাজিত ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দায়িত্ব সহকারে দলকে ম্যাচ জেতান তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন অনুষ্কা শর্মা। তিনি ২৪ রান করেন। শেষে তেজল হাসাবনিস ১২ রানের ক্যামিও ইনিংস খেলে মাত্র ১০.১ ওভারেই দলকে জয় এনে দেন।

দেখুন আরও খবর:

Latest News

ভোট-পরবর্তী হিংসার টাকা ফেরত! গোসাবায় নতুন করে সরগরম রাজনীতি

গোসাবা: গোসাবায় (Gosaba) ফের সামনে এল ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence 2021) ঘিরে টাকা লেনদেনের অভিযোগ। বিজেপির...

More Articles Like This