29.9 C
Kolkata

সুপার ৮-পর্বে জিম্বাবোয়ের মুখোমুখি ভারত! দুই দলের রেকর্ড কী বলছে?

Must Read

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 Word Cup 2026) সুপার ৮-পর্বে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াইয়ে নামছে ভারত (India)। তা হারলেই স্বপ্ন শেষ হয়ে যাবে সূর্যকুমার যাদবদের। কিন্তু, শুধুমাত্র জিতলে হবে না। বরং সেমিফাইনালে যাওয়ার জন্য অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে টিম ইন্ডিয়াকে (Team India)। ফলে ভারতের উপর চাপ বেড়েছে।

আজকের ম্যাচের আগে ভারতের (India) কাছে অস্বস্তি অনেকটাই রয়েছে। কারণ ভারতীয় ব্যাটাররা তেমন ফর্মে নেই। বোলিং বিভাগ সবসময় পারফর্ম করতে পারছে না। ফলে এদিন সূর্যকুমার যাদবরা কেমন পারফর্ম করেন সেটাই এখন দেখার। অন্যদিকে টি২০ ফরম্যাটে ভারত ও জিম্বাবোয়ের মধ্যে যদি রেকর্ড দেখা যায়, তাহলে দেখা যাবে ভারত অনেকটা এগিয়ে রয়েছে।

আরও খবর : ধওয়ানকে ৫.৭২ কোটি টাকা ফেরত দিতে হবে! প্রাক্তন স্ত্রী’কে নির্দেশ আদালতের

রেকর্ড বলছে, টি২০ ফরম্যাটে ভারত ও জিম্বাবোয়ে (India vs Zimbabwe) এখনও পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে। কিন্তু এর মধ্যে ১০টি ম্যাচ জিতেছে ভারত। আর মাত্র ৩টি ম্যাচ জিতেছে জিম্বাবোয়ে। ২০২৪ সালে দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে জিম্বাবোয়ে। বাকি চারটি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।

এদিকে, আজ শুধু জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতলেই চলবে না। বরং টিম ইন্ডিয়াকে জিততে হবে বড় ব্যবধানে। সমীকরণ বলছে, জিম্বাবোয়েকে যদি ভারত বড় রানে হারাতে না পারে, সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে ভারতের কাছে।

এটি বাদ দিয়েও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর আজ প্রোটিয়ারা জিতলে ভারতকে দু’টো ম্যাচ জিততে হবেই। অন্যদিকে যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে, তাহলে বাকি দুই ম্যাচ বড় ব্যাবধানে জিততে হবে টিম ইন্ডিয়াকে। অন্যদিকে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে সূর্যকুমাররা হারলে বিদায় নেবে অভিষেক শর্মারা।

দেখুন অন্য খবর :

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This