আহমেদাবাদে ত্রিমূর্তির তাণ্ডব! বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে মেগা-টার্গেট দিল ভারত

0
49

ওয়েব ডেস্ক: রবিবারের মেগা ফাইনালে (Final) নিউজিল্যান্ডকে মেগা টার্গেট দিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, যেটি অনেকের মতে ‘অপয়া’ সেখানেই ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন অভিষেক শর্মা (Abhishek Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষানরা (Ishan Kishan)। প্রথম ছয় ওভারেই ভারতের দুই ওপেনার করে ফেলেন ৯২ রান, যা বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। ফিনিশিং ঠিকমতো না হলেও শেষমেশ ২০ ওভারে ২৫৫ রান করল টিম ইন্ডিয়া।

এদিন টসে হারেন সূর্যকুমার, কিন্তু স্যান্টনারের প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তে যেন হাআঁপ ছেড়ে বাঁচেন তিনি। ফাইনালের মতো মেগা ম্যাচে (India Vs New Zealand) প্রথমে ব্যাট করার জন্য যে মুখিয়ে ছিল টিম ইন্ডিয়া, তা ইনিংসের প্রথম ছয় ওভারেই বুঝিয়ে দেন দলের দুই ওপেনার। অভিষেক, সঞ্জুর তাণ্ডবে এদিন টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সেরা পাওয়ারপ্লে স্কোর করল ভারত। গোটা বিশ্বকাপ জুড়ে অফ-ফর্মে থাকলেও ফাইনালে নিজের ‘জলবা’ দেখিয়ে ২১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলে নিন্দুকদের জবাব দিলেন অভিষেক শর্মা।

আরও পড়ুন: কবে থেকে শুরু হচ্ছে IPL? শেষ হবে কবে?

তবে শুধু অভিষেক শর্মা নয়, মেগা-ফাইনালে ভারতের ৯৮ রানের ওপেনিং পার্টনারশিপে সঞ্জু স্যামসনের নিঃশ্বব্দ তাণ্ডবের গল্পটাও লেখা ছিল। নিঃস্বার্থ ক্রিকেট খেলার জন্য সেঞ্চুরি মিস করলেও এদিন তাঁর ৪৬ বলে ৮৯ রানের ইনিংস জায়গা করে নিয়েছে রেকর্ডবুকে। টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ফাইনালে ভারতীয় ব্যাটার হিসেবে এটাই হয়ে গেল সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর। ঈশান কিষানও এদিন ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। ২৫ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।

তবে ১৬তম ওভারে জিমি নিশাম ৩ উইকেট নিয়ে খেলার গতি খানিক কমিয়েই দেন। সঞ্জু, ঈশান এবং সূর্যকুমারকে আউট করে নিউজিল্যান্ডকে ম্যাচে কিছুটা ফিরিয়ে আনেন এই মিডিয়াম পেসার। অধিনায়ক সূর্য এদিন প্রথম বলেই আউট হন। হার্দিক পান্ডিয়া ১৮ রান করলেও অভিষেক, সঞ্জু, ঈশানের ঝড়ের সামনে তাঁর ইনিংস খানিক ফিকে ছিল। তবে শেষদিকে ফের ব্যাট হাতে তাণ্ডব শুরু করেন শিবম দুবে। তাঁর ৮ বলে ২৬ রানের ইনিংসের জেরেই ভারত ২০ ওভারে ২৫৫ রান তোলে।

এদিন নিউজিল্যান্ডের প্রায় সব বোলার ঢেলে রান দিলেও সফলতম জিমি নিশাম। দলের এই সপ্তম বোলারের একটা ওভার যে ভারতের স্কোর অনেকাংশে কমিয়ে দিয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। তিনি নিয়েছেন ৩ উইকেট। এছাড়াও ১ টি করে উইকেট নেন রাচিন রবীন্দ্র এবং ম্যাট হেনরি।

দেখুন আরও খবর: 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here