21.2 C
New York

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ভেঙে দিল আগের সব রেকর্ড!

Must Read

ওয়েব ডেস্ক : প্রথমে আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর রহমান। তার পরে ভারতে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) না খেলতে আসার সিদ্ধান্ত বাংলাদেশের। এর পরেই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আইসিসি’র (ICC) ছেটে ফেলা। তার প্রতিবাদে টি২০ বিশ্বকাপে ভারতের (India) বিরুদ্ধে পাকিস্তানের না খেলার ‘নাটক’। শেষ মুহূর্তে ফের সিদ্ধন্ত বদল পিসিবি’র (PCB)। টি২০ বিশ্বকাপের আগে এই ধরণের বেশ কিছু ঘটনা দেখতে হয়েছিল ক্রিকেট বিশ্বকে। কিন্তু, কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। জিও হটস্টারে (JioHotstar) নতুন দর্শকসংখ্যার রেকর্ড গড়েছে।

তথ্য বলছে, ম্যাচটি জিও হটস্টারে (JioHotstar) দেখেছেন প্রায় ১৬ কোটি ৩০ লক্ষ দর্শক (১৬৩ মিলিয়ন)। আইসিসি টি-২০-র ইতিহাসের কোনও ম্যাচে এত ভিউয়ারস আগে কখনও দেখা যায়নি। এমনকি ২০২৪ সালের বিশ্বকাপ ফাইনালকেও ছাপিয়ে গিয়েছে এই সংখ্যা। এই পরিসংখ্যান প্রমাণ করেছে, ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথের জনপ্রিয়তা এতটুকু কমেনি। টি-২০ বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ভারতের ৮-১ এগিয়ে থাকা সত্ত্বেও দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

আরও খবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বাদ পড়তে পারেন অভিষেক?

ডিজিটাল পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০২৪ সালের ভারত-পাক ম্যাচের তুলনায় এবার অনলাইন দর্শক (Online viewers) বেড়েছে ৫৬ শতাংশ। মোবাইলে দর্শক সংখ্যা ছিল আগের বছরের তুলনায় প্রায় ১.২ গুণ বেশি। আর স্মার্ট টিভিতে দর্শক বেড়েছে ২.৪ গুণ। সব মিলিয়ে ম্যাচটির মোট দেখার সময় ছুঁয়েছে ২০০০ কোটি মিনিট। যা আগের সংস্করণের তুলনায় ৪২ শতাংশ বেশি। টিভি সম্প্রচারেও নজিরবিহীন সাফল্য মিলেছে। টিআরপি বেড়েছে ৭১ শতাংশ, যা ২০২১ সালের পর সর্বোচ্চ।

জিও স্টারের স্পোর্টস (JioHotstar) সেলস প্রধান অনুপ গোবিন্দন বলেছে, দুই দলের ম্যাচের আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরেও এত দর্শক সংখ্যা প্রমাণ করেছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ভক্তরা কতটা আগ্রহ নিয়ে এই টুর্নামেন্টে দেখেছেন।

দেখুন অন্য খবর :

Latest News

শেষলগ্নে নিজের কেন্দ্রে একাধিক প্রচার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) কথা মাথায় রেখে প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় প্রচার...

More Articles Like This