কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অমিত শাহের মুখে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ‘রবীন্দ্রনাথ সান্যায়’! এবার কী বলবে বিজেপি?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:১১:৫৫ এম
  • / ৮৯ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক-  ‘বাংলায় এবার বিজেপিই (BJP) সরকার গড়বে’,  মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক থেকে এই হুঙ্কারই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । তার কিছুক্ষণ পরেই কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী!

যে বাংলা দখলের হুঙ্কার দিচ্ছে বিজেপি সেই বাংলার মনীষীদের ঠিক মতো নামই জানেন না তাঁরা! অমিত শাহের মুখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (RabindraNath Thakur)  হলেন ‘রবীন্দ্রনাথ সান্যায়’! অস্বস্তিতে পদ্ম শিবির। ভারতের ইতিহাসে মনীষীদের নাম বলতে গিয়ে  শচীন্দ্রনাথ স্যান্যাল ও রবীন্দ্রনাথ ঠাকুরকে গুলিয়ে ফেললেন তিনি।

অমিত শাহ রাজ্যের আসার পরেই মনীষীদের নাম  না জানা নিয়ে বাঁকুড়ার বড়জোড়া থেকে তীব্র কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাচ্ছে ‘বঙ্কিম দা’। সংসদে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরাকে জোর গলায় একজন বলছেন ‘উনি মুসলিম ছিলেন’।  সেই কথাই আজ সত্যি করে দেখালেন কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে কি বাংলার মনীষীদের নাম জানেন না দিল্লির মন্ত্রীরা?

আরও পড়ুন- শুধু আটকাবো না, অনুপ্রবেশকারীদের বেছে বেছে ভারত থেকে বার করবো: শাহ

প্রসঙ্গত,  দিন কয়েক আগে সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে বিজেপি। সেই অস্বস্তি ধামাচাপা দিতে না দিতেই ফের কাণ্ড বাঁধিয়ে বসলেন অমিত শাহ।

ভারতের ইতিহাসে বাঙালি মনীষীদের অবদান তুলে ধরতে গিয়ে তিনি শচীন্দ্রনাথ সান্যাল এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে গুলিয়ে ফেললেন। দু’জনের নামের জগাখিচুড়ি করে বলে ফেললেন ‘রবীন্দ্রনাথ সান্যায়’।

মঙ্গলবার সকালে কলকাতায় একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে দেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের ভূমিকা তুলে ধরতে গিয়ে অমিত শাহ সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু ও বাঘা যতীনের নামের সঙ্গে ‘রবীন্দ্রনাথ সান্যায়’ নামটি উচ্চারণ করে ফেলেন। যা নিয়ে একদিকে যেমন অস্বস্তিতে বিজেপি অপরদিকে মনীষীদের অপমান নিয়ে সরব হয়েছে তৃণমূল।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এইভাবে কতদিন আর বাংলার মনীষীদের অপমান করবে বিজেপি?  তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও অমিত শাহের মন্তব্যের কড়া নিন্দা জানানো হয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team