Forbidden

You don't have permission to access th1s resource.

মহারণের আগে মাঠে ছড়ানো হচ্ছে বিশেষ কেমিক্যাল! কেন? জানলে চমকে উঠবেন - KolkataTV
32.2 C
Kolkata

মহারণের আগে মাঠে ছড়ানো হচ্ছে বিশেষ কেমিক্যাল! কেন? জানলে চমকে উঠবেন

Must Read

ওয়েব ডেস্ক: আহমেদাবাদে প্রোটিয়াদের কাছে লজ্জার হার সেমির লড়াই থেকে ভারতকে (India Cricket Team) অনেকাংশে ছিটকে দিয়েছে। সেই কারণে আজ চেন্নাইয়ে জিম্বাবোয়ের (India Vs Zimbabwe) বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে না পারলে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) থেকে কার্যত ‘বিদায়’ নিতে হতে পারে টিম ইন্ডিয়াকে। আর সূর্যদের এই ‘ডু অর ডাই’ ম্যাচের আগে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের ডিউ ফ্যাক্টর (Dew Factor) এবং তার প্রভাবে পিচের উপর নজর রাখছে দুই যুযুধান শিবিরই।

বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাতের শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সেই কারণেই এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে চিপকের মাঠ কর্তৃপক্ষ। এর জন্য আমেরিকা থেকে আনা হয়েছে ‘ডিউ কিউর’ (Dew Cure) নামের একটি বিশেষ রাসায়নিক স্প্রে। বিশ্বকাপ শুরুর আগে নতুন করে আউটফিল্ড বসানোর সময়ই এই কেমিক্যাল ব্যবহার করা হয়। এর কাজ ঘাসের উপর অতিরিক্ত আর্দ্রতা জমতে না দেওয়া, ফলে মাঠ তুলনামূলকভাবে শুকনো থাকে।

আরও পড়ুন: ভারতীয় দলে ডি পল? বিশ্বকাপের মাঝে নীল জার্সি গায়ে বড় বার্তা মেসির সহযোদ্ধার

সূত্রের খবর, মঙ্গল ও বুধবার চিপকের আউটফিল্ডে ‘ডিউ কিউর’ স্প্রে করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলেও সেই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হবে। পুরো কাজটিই নির্দিষ্ট মাপ ও অনুপাতে করা হচ্ছে, যাতে ঘাসের কোনও ক্ষতি না হয় এবং স্প্রের কার্যকারিতা বজায় থাকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময় আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে। সেই কারণেই এই ব্যবস্থাকে জরুরি বলে মনে করছেন কর্তৃপক্ষ।

মাঠ শুকনো থাকলে বল ভিজে যাওয়ার সমস্যা অনেকটাই কমবে বলে আশা। এতে বোলারদের হাত থেকে বল পিছলে যাওয়ার ঝুঁকি কমবে, ফিল্ডারদেরও সুবিধা হবে। সূত্রের খবর, এই উদ্যোগে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্টও। অনুশীলনের সময় শিশিরমুক্ত পরিবেশে ক্রিকেটাররা স্বচ্ছন্দে ব্যাটিং ও বোলিং করতে পেরেছেন। এখন দেখার, মাঠের এই প্রস্তুতি ম্যাচের ফলাফলে কতটা প্রভাব ফেলে।

দেখুন আরও খবর:

Latest News

একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital) থেকে পরপর দুই রোগী (Patient) নিখোঁজ...

More Articles Like This