কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বালিগঞ্জ আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করলেন হুমায়ুন!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ০২:২৩:৩০ পিএম
  • / ৯৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir )। দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’ (Janata Unnanyan Party)। তার পরেই বিভিন্ন আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। তার মধ্যে নাম ছিল বালিগঞ্জের (Ballygunge) প্রার্থীর নামও। তাঁর নাম হল নিশা চট্টোপাধ্যায়। কিন্তু এর কিছু পরেই সরিয়ে দেওয়া হয় তাঁর নাম। তার ২৪ ঘন্টার মধ্যে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি।

নতুন ওই প্রার্থী হলেন প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান। জানা গিয়েছে, সম্পর্কে তিনি নাকি হুমায়ুনের মামা। তাঁর নাম ঘোষণা করতেই আবুল হাসান বলেন, আমি রাজনীতির লোক নই। দীর্ঘদিন ধরে করে এসেছি পুলিশের চাকরি। হুমায়ুন বলেছে সেই কারণে দাঁড়াতেই হবে।

আরও খবর : গঙ্গাসাগরে শুভেন্দুর সভা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের!

তবে কেন নিশাকে সরানো হল? তা নিয়ে প্রশ্ন উঠছিল। এ নিয়ে ভরতপুরের বিধায়ক জানান, নিশা চট্টোপাধ্যায় (Nisha Chatterjee) এমন অনেক ভিডিয়ো সমাজমাধ্যমে রয়েছে, তা দলের ভাবমূর্তি নষ্ট করবে। সেই কারণেই বালিগঞ্জ আসনে প্রার্থী বদল করা হল। প্রার্থী ঘোষণা করার পর হুমায়ুন জানান, আবুল হাসান তাঁর নিজের মাম নন। বরং তাঁর মায়েক খুড়তুতো ভাই। তাঁকে জেতানোর দায়িত্ব যে তাঁর, জানিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক।

প্রসঙ্গত, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেই গত ২২ ডিসেম্বর নতুন দলের নাম ঘোষণা করার কথা বলেছিলেন হুমায়ুন। সেই মতো গত সোমবার দল ঘোষণা করেন তিনি। তার পরেই ২০২৬ সালের নির্বাচনের জন্য ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তিনি। সেই তালিকায় আসন্ন নির্বাচনে রেজিনগর ও বেলডাঙা থেকে লড়ার কথা জানান তিনি। সঙ্গে বালিগঞ্জের প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। তবে কিছু পরেই প্রার্থীর নাম বদল করা হল। আর নতুন প্রার্থী হলেন আবুল হাসান।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team