32 C
Kolkata

শামির আর কত পরীক্ষা হবে? BCCI-এর নির্বাচকরা কি অন্ধ?

Must Read

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটে উপেক্ষিত ক্রিকেটারদের তালিকা তৈরি করলে প্রথম সারিতেই রাখা যায় মহম্মদ শামিকে (Mohammed Shami)। বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি- ভারতের জার্সি গায়ে একের পর এক আইসিসি ইভেন্টে আগুন বোলিং করে নিজের জাত চিনিয়েছেন বাংলার এই পেসার। তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে (India Cricket Team) সুযোগ দেওয়া হয়নি এই পেসারকে। তবে তাতেও দমে যাননি শামি, বরং নিজেকে ঘষামাজা করে আরও বেশি ধারালো তৈরি করেছেন তিনি, যার প্রতিফলন দেখা গিয়েছে রঞ্জি, মুস্তাক আলির মতো ঘরোয়া টুর্নামেন্টে।

মহম্মদ শামি লাগাতার আগুন বোলিং করেছেন, কিন্তু তা দেখে বিসিসিআই-এর (BCCI) নির্বাচকদের মন গলেনি। কিন্তু এই উপেক্ষা দমাতে পারেনি বঙ্গ পেসারকে। বরং ভারতীয় দলে কামব্যাকের ইচ্ছেটা আরও প্রবল হয়েছে তাঁর মধ্যে, যার ঝলক দেখা যাচ্ছে আইপিএল-এও। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে প্রতি ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন তিনি। সেভাবে গুচ্ছ গুচ্ছ উইকেট না পেলেও আইপিএল-এর চলতি মরসুমে শামির ইকোনোমি রেট রয়েছে পাঁচের নিচে, টি-২০ ফরম্যাটের মডার্ন ডে ক্রিকেটে যা বিরল।

আরও পড়ুন: IPL-এর মাঝেই কড়া নিয়ম জারি করল BCCI, না মানলেই বিপদ! জানিয়ে দেওয়া হল ১০ দলকে

এখন প্রশ্ন হচ্ছে, এবার কি শামিকে নিয়ে ভাববেন অজিত আগরকররা? আইপিএল শেষ হলে কি ভারতীয় দলে কামব্যাক করবেন এই বঙ্গ পেসার? এর উত্তর আপাতত বিসিসিআই-এর নির্বাচকদের ভাবনাতেই বন্দি। তবে শামি যে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে মরিয়া, তা তাঁর বোলিং দেখেই স্পষ্ট। এ বিষয়ে তিনি ইতিমধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন। আইপিএলে-এর আগে এক সাক্ষাৎকারে শামি বলেছিলেন, গত ৫-৬ বছরে প্রায় ১৩০টি উইকেট নিয়েছেন তিনি। তবুও তাঁকে টি-২০ বোলার হিসেবে মানতে অনীহা রয়েছে অনেকের। তবে এই বিষয়টিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন তিনি এবং মাঠে পারফরম্যান্স দিয়েই জবাব দিচ্ছেন সমালোচকদের। তবে শামি ফিরলে যে ভারতীয় দলের বোলিং ইউনিটে যে এক অটুট ভারসাম্য তৈরি হবে, তা একবাক্যে বলায় যায়।

দেখুন আরও খবর:

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This