কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অবৈধভাবে মাটি কাটা ও তা সংরক্ষণ নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০১:৩৩:২৭ পিএম
  • / ৫৫ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : অবৈধভাবে মাটি (Soil) কাটা, তার পর সেটি অবৈধভাবে ইটভাটাতে জমা করা নিয়ে হয়েছিল মামলা। সেই মামলায় এবার জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে জিজ্ঞাসা করা হয়েছিল, এ নিয়ে সব জেলায় নোটিস পাঠানো হয়েছে কি না। এর পরেই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, তিন সপ্তাহের মধ্যে এই রিপোর্ট (High Court summons report) জমা দিতে হবে। তার পরেই এই মামলার শুনানি হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।

অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। আর তা সংরক্ষণ করে রাখা হচ্ছে ইটভাটাগুলিতে। এমন অভিযোগ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (Public interest litigation) দায়ের করেছিলেন এক ব্যক্তি। সেই মামলাতেই এবার বড় নির্দেশ দেওয়া হল হাইকোর্টের তরফে।

আরও খবর : রাজ্যপালকে উড়িয়ে দেওয়ার হুমকি! রাজভবনে বাড়ল নিরাপত্তা

মূলত এই মামলায় ২৬ জুন ২০২৫ সালে সার্কুলার ইস্যু করতে বলছিল হাইকোর্ট। রাজ্যের কোথাও মাটি কাটা ও অবৈধভাবে সেই মাটি ইটভাটাতে জমা করা যাবে না, এই মর্মেই ওই সার্কুলার জারি করা হয়েছিল আদালতের তরফে। কিন্তু অভিযোগ, এই সার্কুলার জারি করার পরেও অবৈধভাবে মাটি কাটা ও তা সংরক্ষণ বন্ধ হয়নি।

আর সেই মামলার শুনানি হয় আদালতে। তাতেই তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা জানানো হল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে। অন্যদিকে এই মামলায় আবেদনকারী আরও অভিযোগ করেছেন, জলঙ্গী নদীর পাশ ধরে টোটাল দুই থেকে আড়াই হাজার ফুট গভীরতা তৈরি হয়ে গিয়েছে। প্রতিবছর সেই কারণেই এত বন্যা হচ্ছে এই মাটি কাটার জন্য। বন্যাকেও রোধ করা যাচ্ছে না। আর সেই মামলাতেই আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team