কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মালিদের সাহায্যে এগিয়ে এলেন ময়দানপ্রেমীরা
দেবাশিস সেনগুপ্ত Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০৬:১৯:৫১ পিএম
  • / ৫২০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

করোনা সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অনেকে। এবার ময়দানের মালিদের সাহায্যে এগিয়ে এলেন ময়দানপ্রেমীরা। বৃহস্পতিবার মেসারর্স ক্লাব ও পিকাসোর যৌথ উদ্যোগে একশো জন মালির হাতে ছয় রকমের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।

এদিনের এই বিশেষ সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার দেবশঙ্কর হালদার, ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষ, সত্যজিৎ চ্যাটার্জি, অমিত মজুমদার, কুন্তলা ঘোষদস্তিদার, শান্তি মল্লিক, ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায় ও দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, এআইএফএফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ও আইএফএ-র সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তাঁরা সকলেই মেসারার্স ক্লাব ও পিকাসোর  যৌথ উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, ময়দানের কর্মীদের জন্য সব ক্লাবই এগিয়ে আসলে ময়দান উপকৃত হবে। যারা এই অতিমারীতেও ময়দানকে সচল করে রেখেছে তাদের পাশে দাঁড়ানো ময়দানের প্রত্যেকের কর্তব্য। একই সঙ্গে আগামীতে উপস্হিত প্রত্যেকেই সাধ্যমত মালিদের সাহার্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রাক্তণ ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য র্স্মরণ করলেন শঙ্কর মালিকে। তাঁর ফুটবল জীবনে শঙ্কর মালির ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ ছিল সে কথাও উল্লেখ করেন। ক্রিকেটার শরদিন্দু বলেন, এই কোভিড পরিস্হিতিতে আমদের একজোট হয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে যারা ময়দানকে বাঁচিয়ে রেখেছেন ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team