কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘মমতা দিদিকে শুভেচ্ছা’ জন্মদিনে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বার্তা মোদির
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ০১:৫৭:৫২ পিএম
  • / ৬৮ বার খবরটি পড়া হয়েছে

ওয়েবডেস্ক –  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা (Birthday Greetings) পাঠিয়ে থাকেন প্রধানমন্ত্রী, এবারেও তার অন্যথা হল না। দিল্লি থেকে সেই শুভেচ্ছা বার্তা। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে মমতার দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করেছেন।

মোদি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাদিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি।‘ তবে এই নিয়ে এখনও মুখ্যমন্ত্রী কোনও প্রতিক্রিয়া জানাননি।

খাতায় কলমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্মদিন। সেই হিসেবে ২০২৬ সালের এই বছর তিনি ৭১ এ পা রাখলেন। এই দিনটি দলের নেতা কর্মীদের কাছে এক আলাদা আনন্দের দিন। শুভেচ্ছা বন্যা কালীঘাটের বাড়িতে। এদিন গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গা সেতুর উপর সেতুর শিলান্যাস করবেন তিনি।

আরও পড়ুন-  SIR চলছে ‘হোয়াটসঅ্যাপ নির্দেশে’! নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতার

মুখ্যমন্ত্রী নিজের লেখা বই ‘একান্তে’তে লিখেছেন যে ‘মায়ের কথা অনুযায়ী দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোয় আমার জন্ম। এর তিনদিন আগে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পরই নাকি বৃষ্টি থেমে যায়’। কাজেই সেই মত ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল জন্মদিন। সেই মতো তাঁর ৭১ বছর। তাই এই দিনটি নিয়ে মাতামাতি করেন না মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমোর জন্মদিন হিসেবে স্বাভাবিকভাবেই দলীয় সমর্থক ও কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

 

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team