ওয়েব ডেস্ক : বিলাশবহুল অ্যাপার্টমেন্টে (Apartment) কিনলেন শুভমন গিল (Shubman Gill)। সূত্রের খবর, এই অ্যাপার্টমেন্টের দাম ২০ কোটি টাকার বেশি। আর এই সম্পত্তি তিনি কিনেছেন জ্যাকি ভাগনানি এবং বাসু ভাগনানির সংস্থা পূজা লেজার অ্যান্ড লাইফস্টাইলের কাছ থেকে।
জানা যাচ্ছে, এই অ্যাপার্টমেন্ট রয়েছে মুম্বইয়ের (Mumbai) জুহু বিচের কাছে। পূজা লুমিনিয়ার বিল্ডিংয়ে দ্বাদশ তলা তিনি কিলেছেন বলে খবর। তবে শুধু শুভমন গিল নয়, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবও সম্প্রতি বিলাশবহুল সম্পত্তি কিনেছেন। কিছুদিন আগেই জানা গিয়েছিল সূর্যকুমার এবং তাঁর স্ত্রী দেবিশা ৭.১৮ কোটি টাকার বিলাশবহুল ফ্ল্যাট কিনেছেন।
আরও খবর : একসঙ্গে ১১টা দল মাঠে নামাতে পারে ভারত! ভারতীয় ক্রিকেট নিয়ে বিরাট মন্তব্য নাইট কোচের
এদিকে জানা যাচ্ছে, এই সম্পত্তি কেনার জন্য ১ কোটি ২৪ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি এবং ৩০,০০০ টাকার বেশি রেজিস্ট্রেশন ফি দিয়েছেন ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। নতুন এই সম্পত্তিটি হল ৩৩৬৯ বর্গ ফুটের। তবে এখনই এই অ্যাপার্টমেন্টে ঢুকতে পারবেন না গিল (Shubman Gill)। এই প্রজেক্ট সম্পূর্ণ হতে সময় লাগবে ২০২৯ সাল পর্যন্ত।
অন্যদিকে, বর্তমানে ভারতীয় অধিনায়কের রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এ গ্রেডে। তাঁর বার্ষিক বেতন ৫ কোটি টাকা। এছাড়া প্রতি টেস্টের জন্য ১৫ লক্ষ টাকা করে পান তিনি। এছাড়া একদিনের ক্রিকেটের জন্য ৬ লক্ষ ও টি২০ ম্যাচের জন্য ৩ লক্ষ টাকা পাবেন তিনি। এদিকে ৭৫ শতাংশ ম্যাচ কোনও খেলোয়াড় খেললে ৪৫ লাখ টাকা অতিরিক্ত পাওযা যায়। এদিকে আইপিএল-এ ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গিলের বেতন ছিল ৮ কোটি টাকা। ২০২৫ সালে তাঁকে রিটোন করে গুজরাত টাইট্যান্স। তার জন্য তাঁকে দেওয়া হবে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা। এই আইপিএল মরশুমেও একই বেতন রয়েছে তাঁর। এছাড়া ব্র্যান্ড ডিল থেকেও অনেক টাকা রোজগার করেন গিল (Shubman Gill)।
দেখুন অন্য খবর :

