অতলে FIFA বিশ্বকাপ? বয়কটের হুঁশিয়ারি ইরানের!

0
55

ওয়েব ডেস্ক : আমেরিকা (America) ও ইরানের (Iran) মধ্যে সম্পর্কে টানাপোড়েন বহু দিন ধরেই চলছে। ইরানে হামলা হতে পারে। সেই আশঙ্কা বার বার প্রকাশ্যে আসছিল। তবে হামলা হলে পাল্টা আক্রমণ করা হবেও বলে জানাচ্ছিল তেহরান। কিন্তু এই পরিস্থিতি ইজরায়েলের (Israel) এন্ট্রি গোটা বিষয়টি ঘুরিয়ে দিয়েছে। শনিবার সকালে ইরানের উপর পর পর হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। তার জেরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খেমানেইয়ের মৃত্যু হয়েছে বলে খবর। এর পরে পাল্টা তেল আভিভে হামলা শুরু করেছে ইরান। এই যুদ্ধের তাপ গিয়ে পৌঁছল ক্রীড়া ক্ষেত্রে। সূত্রের খবর, আমেরিকায় হতে চলা ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) বয়কট করতে পারে ইরান।

এক রিপোর্টে দাবি করা হয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে নাম প্রত্যাহার করে নেবে ইরান ফুটবল ফেডারেশন। কারণ, একদিকে যেমন আমেরিকার মাটিতে ম্যাচ রয়েছে, তেমনই তাদের বিরুদ্ধে খেলার কথা ইরানের। ইরানের এক কর্তা জানিয়েছেন, আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন।

আরও খবর : ব্যর্থ দল, স্বপ্নভঙ্গের পরেই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ জয়সূর্য’র!

মূলত, আগামী জুন মাস থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। কিন্তু তার আগে অনেক সমস্যা দেখা গিয়েছে। কখনও মেক্সিকো, আবার কখনও ইরান এই বিশ্বকাপ বয়কটের হুমকি দিচ্ছে। আবার টিকিটের দামের জন্য অনেকে আপত্তি তুলেছিলেন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। এছাড়া, মেক্সিকোতে (Mexico) বিশ্বকাপ ভেন্যুর কাছ থেকে নরকঙ্কাল পাওয়া গিয়েছিল। এসবের ফলে অতলে গিয়ে ঠেকেছে ফিফা ফুটবল বিশ্বকাপ।

কিছুদিন আগে কুখ্যাত ‘ড্রাগ লর্ড’ নেমেসিয়ো ওসেগুয়েরা সার্ভেন্তেস খতম করেছিল পুলিশ। তার পরেই অশান্ত হয়ে ওঠে মেক্সিকো। দেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গিয়েছে। তার পরে মেক্সিকোতে বিশ্বকাপ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে এসব নিয়ে ফিফা (FIFA) কী সিদ্ধান্ত নেয়, এটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here