Forbidden

You don't have permission to access th1s resource.

বাবা আক্রান্ত ক্যানসারে, তড়িঘড়ি বাড়ি ফিরলেন ক্রিকেটার, ভারতীয় দলে বাড়ল উদ্বেগ - KolkataTV
30 C
Kolkata

বাবা আক্রান্ত ক্যানসারে, তড়িঘড়ি বাড়ি ফিরলেন ক্রিকেটার, ভারতীয় দলে বাড়ল উদ্বেগ

Must Read

ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টিম ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে সেমিফাইনালের কঠিন অঙ্ক। এর মাঝেই উদ্বেগ বাড়ল ভারতীয় শিবিরে (India Cricket Team)। প্রিয়জনের অসুস্থতার কারণে দল ছেড়ে তড়িঘড়ি বাড়ি ছুটলেন দলের এক তরুণ তুর্কি। আপাতত টুর্নামেন্টে সেভাবে ছাপ না ফেললেও তিনি বড় ম্যাচের ক্রিকেটার। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে মেগা-ম্যাচের (India Vs Zimbabwe) আগে দলের এই ফিনিশারের বাড়ি যাওয়া নিয়ে শিবিরের অন্দরে টেনশন যে বাড়ল, তা বলাই যায়।

সূত্রের খবর, পারিবারে জরুরি পরিস্থিতির কারণে ভারতীয় শিবির ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। সূত্রের খবর, তাঁর বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন দলের এই বাঁহাতি ব্যাটার। জানা গিয়েছে, রিঙ্কুর বাবা স্টেজ-৪ লিভার ক্যানসারে আক্রান্ত এবং বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। এই অবস্থায় পরিবারের পাশে থাকার রিঙ্কু ক্যাম্প ছেড়েছেন বলে খবর। তিনি পুনরায় দলে যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: শেষ হয়নি আশা! এখনও কীভাবে সেমিফাইনাল খেলবে ভারত? দেখুন সমীকরণ

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিঙ্কু সিং। বিশেষ করে চাপের মধ্যে তাঁর ফিনিশিং দক্ষতা দলের জন্য বড় ভরসা হয়ে উঠেছিল। যদিও টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) রিঙ্কুর ব্যাট এখনও সেভাবে কথা বলেনি। ৫ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ২৪ রান, সর্বোচ্চ স্কোর ১১। তবে তাঁর দীর্ঘ অনুপস্থিতি দলগত সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন আরও খবর:

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This