11.6 C
New York

PSL ছেড়ে IPL! নাইটদের নতুন সদস্যকে হুঁশিয়ারি পাকিস্তানের! এবার কী হবে?

Must Read

ওয়েব ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) তুলনায় কয়েকগুণ জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League), সেই কারণেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ডাক দিতেই পিএসএল থেকে নাম তুলে সোজা আইপিএল-এ (IPL 2026) নাম লেখালেন জিম্বাবোয়ের তরুণ পেসার ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। আর তাতেই ক্ষুব্ধ পিসিবি। চুক্তি ভাঙার অভিযোগে এবার মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সাম্প্রতিক বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন মুজারাবানি। সুপার এইট পর্যন্ত পৌঁছনো জিম্বাবোয়ে দলের হয়ে তিনি মোট ১৩টি উইকেট নেন। সেই পারফরম্যান্সের জেরেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে চাহিদা বেড়েছে তাঁর। পিএসএল-এ ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) মুজারাবানিকে ১.১ কোটি টাকায় দলে নিয়েছিল। ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের বদলি হিসেবে তাঁকে দলে আনা হয়। কিন্তু আইপিএল থেকে ডাক আসতেই আচমকা পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।

আরও পড়ুন: নতুন মরশুমে নতুন লুকে KKR! কেমন হল নাইটদের ‘থ্রি স্টার’ জার্সি? দেখুন

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে, চুক্তিবদ্ধ লিগ থেকে আচমকা সরে দাঁড়ানো অপেশাদার আচরণ। তাই মুজারাবানিকে আইনি নোটিস পাঠিয়ে ব্যাখ্যা চাইতে পারে তারা। এমনকি ভবিষ্যতে পিএসএলে তাঁর খেলার পথও বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনা নতুন নয়। গত বছরও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বস্কও পিএসএল থেড়ে আইপিএল খেলতে আসেন। তখনও তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান, শেষ পর্যন্ত কিছুই হয়নি। তাই সদ্য নাইট শিবিরে যোগ দেওয়া জিম্বাবোয়ের পেসার যে বিশেষ চিন্তিত হবেন না, তা একবাক্যে বলাই যায়।

দেখুন আরও খবর:

Latest News

কমিশন ও বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুললেন মহুয়া মৈত্র

ওয়েব ডেস্ক : চলছে দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তবে ভোট শুরু হতেই...

More Articles Like This