কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
স্কুলে ফেরানোর দাবিতে আবারও পথে শিক্ষাকর্মীরা!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ০২:১৬:১৯ পিএম
  • / ৭৯ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : যোগ্য শিক্ষাকর্মীদের স্কুলে ফেরানোর দাবিতে আবারও পথে নামলেন শিক্ষাকর্মীরা (Education workers)। সোমবার সল্টলেকের করুণাময়ী (Karunamoyee) থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করলেন তাঁরা। যোগ্য গ্রুপ সি (Group C), গ্রুপ ডি (Group D) অধিকার মঞ্চের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে মিছিল শুরু হওয়ার পরেই সেই মিছিল পুলিশ আটকে দেয় বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, পুলিশের পক্ষ থেকে শিক্ষাকর্মীদের বলা হয়েছে, তাঁদের কাছে এমন মিছিলের অনুমতি নেই। সেই কারণেই তাঁদের মিছিলকে বিকাশ ভবন (Bikash Bhawan) পর্যন্ত যেতে দেওয়া হবে না। মিছিল আটকাতেই শিক্ষাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে জানা গিয়েছে। ধস্তাধস্তি হয় বলে খবর। জানা যাচ্ছে, যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে চাকরি ফেরাতে মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই মিছিল করেন শিক্ষা কর্মীরা।

আরও খবর : মতুয়াদের জন্য বিরাট বার্তা মমতার

আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে, যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীদের চাকরি ফেরাতে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য (Bratya Basu) বসুকে হস্তক্ষেপ করতে হবে। সঙ্গে নয় মাস ধরে বেতনহীন অবস্থায় থাকা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করে বেতন চালু করতে হবে।

আন্দোলনকারীরা আরও দাবি জানিয়েছেন, যোগ্য শিক্ষাকর্মীদেরও জীবন রয়েছে। তাঁদের বাড়িতে অসুস্থ মা-বাবা রয়েছেন। তাঁদেরকে আর কত দিন এইভাবে দিন কাটাতে হবে? প্রশ্ন তুলেছেন শিক্ষা কর্মীরা। সঙ্গে জানানো হয়েছে, অধিকার যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ন্যায্য সম্মান ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team