কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
I-PAC তল্লাশি নিয়ে ইডির বয়ান ‘আগে’ বিজেপির X-এ! আঁতাঁতের ‘প্রমাণ’ তুলে কটাক্ষ তৃণমূলের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৩:৩৭ পিএম
  • / ৬৯ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: আইপ্যাকের (I-PAC) অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি (ED) হানাকে ঘিরে এবার নতুন বিতর্ক। ইডির বিবৃতি উদ্ধৃত করে এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে বিজেপি। কিন্তু চাঞ্চল্য ছড়ায় যখন দেখা যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সেই একই বিবৃতি পোস্ট করেছে প্রায় ৩০ মিনিট পরে। এই সময়ের ফারাক দেখিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল (TMC)—তবে কি ইডির বয়ান লেখা হয়েছে বিজেপি দফতরে?

এক্স-এ দেখা গিয়েছে, বিজেপির পোস্টের সময় দুপুর ২টা ৪৩ মিনিট। সেই পোস্টে গেরুয়া শিবির দাবি করে, কয়লা পাচার মামলার সূত্র ধরে ইডি মোট ১০টি জায়গায় তল্লাশি চালিয়েছে—এর মধ্যে ৬টি পশ্চিমবঙ্গে এবং ৪টি দিল্লিতে। কোনও রাজনৈতিক দলের অফিস এই তল্লাশির আওতায় নেই, নির্বাচনের সঙ্গেও এর কোনও যোগ নেই। আর্থিক বেনিয়ম সংক্রান্ত রুটিনমাফিক তল্লাশিই চালানো হয়েছে এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই অভিযান হয়েছে—এমন দাবিও করা হয়।

আরও পড়ুন: প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদে কাল পথে নামছেন মমতা

তার প্রায় আধঘণ্টা পরে, দুপুর ৩টে ২০ মিনিটে, বিজেপির ওই দাবির সঙ্গে হুবহু মিল থাকা বিবৃতি ইডির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। এই দুই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বঙ্গ বিজেপিকে ট্যাগ করে তৃণমূলের কটাক্ষ, “বিজেপি লিখল প্রথম, ইডি তারপর পড়ল।”

ভোটের মুখে বাংলায় আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডি হানার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলেছে শাসক শিবির। তৃণমূলের দাবি, তল্লাশির নাম করে আসলে গুরুত্বপূর্ণ নথি চুরি করা হয়েছে। এর আগেও সিবিআই ও ইডির বিভিন্ন তদন্তে কেন্দ্রের ইশারায় কাজ করার অভিযোগ তুলেছে তৃণমূল।

যদিও বিজেপি বারবার এই অভিযোগ খারিজ করেছে। তবে এক্স হ্যান্ডেলের এই সময়গত বিভ্রান্তি নতুন করে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আঁতাঁত নিয়ে প্রশ্ন তুলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team