কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
চন্দ্রনাথ সিনহার ৩.৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, বিরাট পদক্ষেপ ED-র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০:০৫ পিএম
  • / ৭৯ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় বড়সড় পদক্ষেপ ইডি-র (ED)। মামলায় অভিযুক্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandra Nath Sinha) ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের মোট ১৪টি সম্পত্তি বাজেয়াপ্ত (Belongings Seized) করা হয়েছে। এর মধ্যে চারটি ফ্ল্যাট-সহ বোলপুরে একাধিক বাড়ি, জমি ও একটি বাজার রয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, এই সমস্ত সম্পত্তি ‘প্রসিডস অফ ক্রাইম’ অর্থাৎ দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত টাকায় কেনা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, চন্দ্রনাথ সিনহা, তাঁর স্ত্রী এবং দুই ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি ও একটি বাজার মিলিয়ে মোট ১০টি সম্পত্তির ক্রয়মূল্য হিসাব করেই বাজেয়াপ্তির অঙ্ক নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যে বার কাউন্সিলের ভোট ঘোষণার থেকেই অনিয়মের নানা অভিযোগ

শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে প্রয়োজনীয় নথি পেশ করে ইডি জানায়, সংশ্লিষ্ট সম্পত্তিগুলি আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, প্রায় ছ’মাস আগেই এই মামলায় চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি।

গত বছরের ৬ সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ সিনহা। এরপর ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। তবে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়—শুনানি শেষ না হওয়া পর্যন্ত তিনি নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে যেতে পারবেন না।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team