কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে একাধিক ট্রেনের সময়, সম্প্রসারিত হচ্ছে যাত্রাপথও
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৩:০৮ পিএম
  • / ১০৯ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: নতুন বছরে বদলে যাচ্ছে একাধিক লোকাল ট্রেনের সময়। বাড়ছে একাধিক লোকালের রুটও। ১ জানুয়ারি থেকেই মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন ও লোকাল ট্রেনের সময়, ফ্রিকোয়েন্সি, রুটে বেশ কিছু বদল আসছে। রেল জানিয়েছে, এই নতুন টাইম টেবিলের (Railway Timetable) মূল উদ্দেশ্য সঠিক সময়ে ট্রেন চালানো। পূর্ব রেল(Eastern Railway) কর্তৃপক্ষ আশাবাদী, যাত্রার সময় সময় কমে যাওয়ায় ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো যাবে।

পূর্ব রেল (Eastern Railway) জানিয়েছে, ১ জানুয়ারি থেকে মোট ১৩৩টি ট্রেনের (trains) সময়সূচি (timetable) পরিবর্তন হচ্ছে। এর মধ্যে ৮১টি লোকাল (local) ট্রেন এবং ৫২টি প্যাসেঞ্জার (passenger) ট্রেনের সময়সূচি নতুনভাবে নির্ধারিত হয়েছে।রেল সূত্রে খবর, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে কয়েকটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে। নতুন বছর থেকে ছয় জোড়া হাওড়া–আরামবাগ–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০, ৩৭৩৬৬) গোঘাট পর্যন্ত চলবে। এছাড়াও দুই জোড়া হাওড়া–তারকেশ্বর–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৪১, ৩৭৩৫৪) এবার থামবে গোঘাটে। চারজোড়া তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর ইএমইউ লোকালের যাত্রা (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮, ৩৭৩৮৬) গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও, নতুন বছর থেকে একটি শিয়ালদহ–রানাঘাট ইএমইউ লোকাল (৩১৬৩৫) শান্তিপুর পর্যন্ত চলবে। ৩০১১৩ বি.বি.ডি. বাগ–বারাকপুর ইএমইউ লোকালের যাত্রা কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এবার থেকে ৩১২৪২ বারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকালও কল্যাণী পর্যন্ত চলবে। এছাড়াও দু’টি বর্ধমান–তিনপাহাড় মেমু ট্রেনের যাত্রা (৬৩০৬৩, ৬৩০৬৪) সাহিবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হল।

আরও পড়ুন: SIR শুনানিতে তলব জয় গোস্বামীর

এছাড়া ৪৪টি এক্সপ্রেস (express) ও মেল (mail) ট্রেনের সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। এতে রয়েছে হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (Howrah-Dibrugarh Kamrup Express), কলকাতা-সাইরাং এক্সপ্রেস (Kolkata-Sairang Express), বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস (Balurghat-Howrah Express), নয়াদিল্লি-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস (New Delhi-Sealdah Duronto Express), আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস (Azimganj-Howrah Gandebata Express), ফরাক্কা এক্সপ্রেস (Farakka Express) সহ অন্যান্য এক্সপ্রেস ও মেল ট্রেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team