কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ০১:০৫:৪৫ এম
  • / ১৫০ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। চরম ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ। যার ক্ষোভ আছড়ে পড়ছে দেশের একাধিক বিমানবন্দরে। এই অবস্থায় মুশকিল আসান করতে আসতে পূর্ব রেল। যাত্রীদের সুবিধার কথা ভেবে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)। হাওড়া-নয়াদিল্লি ( Howrah-New Delhi) এবং শিয়ালদহ (Sealdah) এবং মুম্বইয়ের লোকমান্য তিলকের (Lokmanyatilak) মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রেলের দাবি, এতে বহু যাত্রীর সুবিধা হবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ ডিসেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে চেরলাপল্লি থেকে ছাড়বে 07148 চেরলাপল্লি-শালিমার স্পেশাল ট্রেন। ৭ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে ইলাহাঙ্কা পর্যন্ত 08073 স্পেশাল ট্রেন। সোমবার রাত ১১টা ৫ মিনিটে সিএসএমটি মুম্বই-হাওড়া স্পেশাল 02869 ছাড়বে এবং পরে ২টা ১০মিনিটে শালিমার-চেরলাপল্লি 07149 স্পেশাল ট্রেন মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ইলাহাঙ্কা-সাঁতরাগাছি 08074 স্পেশাল ট্রেন চলার কথা রয়েছে। আগামী ৮ ডিসেম্বর ০৩০০৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল হাওড়া থেকে ১১টায় ছাড়বে। ট্রেনটি দিল্লিতে তৃতীয়দিন বিকেল সাড়ে চারটে নাগাদ পৌঁছাবে। অন্যদিকে ১০ তারিখ ০৩০১০ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি নয়াদিল্লি থেকে সকাল ৭:৩০ মিনিটে ছেড়ে পরের দিন দুপুর ১:৩০ মিনিটে হাওড়া পৌঁছাবে। শিয়ালদহ-লোকমান্যতিলক স্পেশাল ট্রেনটি আগামী ৮ ডিসেম্বর ১১ টা ১০ মিনিটে ছাড়বে। সেটি তৃতীয় দিনে দুপুর ৩:৩০ মিনিটে লোকমান্য তিলক পৌঁছবে। একইভাবে আগামী ১১ ডিসেম্বর ০৩১২৮ লোকমান্য তিলক- শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ৬:৩০ মিনিটে লোকমান্যতিলক থেকে ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট দাখিল সিবিআইয়ের, কীভাবে টাকা তুলতেন আখতাররা?

যাত্রীদের সুবিধার কথা ভেবে দুটি স্পেশাল ট্রেনেই জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার কার্ড এবং এসির সুবিধা থাকবে বলে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে স্পেশাল ট্রেনগুলির টিকিট পাওয়া যাবে। রেল কর্তৃপক্ষ মনে করেছে, যাত্রীদের যাতে যাতায়াতের সমস্যা কিছুটা কম হয়, তার জন্যই একাধিক বিশেষ ট্রেন চালু করা হয়েছে।

অন্য খবর দেখুন 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team