হতশ্রী ফুটবল! শেষ মুহূর্তে গোল হজম ইস্টবেঙ্গলের, লাল-হলুদের জেতা ম্যাচ ড্র করল কেরল

0
33

ওয়েব ডেস্ক: লিগ টেবিলে অবস্থানের পার্থক্য যতই থাকুক, ম্যাচটা যে কঠিন হবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। একদিকে তলানির দিকে থাকা ইস্টবেঙ্গল (East Bengal), অন্যদিকে তুলনামূলক ভালো জায়গায় থাকা কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। দুই দলের কাছেই ম্যাচটি ছিল ‘মাস্ট উইন’। কিন্তু শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হল লাল-হলুদের। যোগ করা সময়ে গোল খেয়ে বড় ম্যাচে ১-১ ড্র করল ইস্টবেঙ্গল।

আইএসএল-এর (ISL 2026) চলতি মরশুমের শুরুটা দুর্দান্ত করেছিল ইস্টবেঙ্গল। প্রথম দুই ম্যাচে জয়ের পর দলটির ছন্দ যেন হঠাৎ করেই হারিয়ে যায়। সেই ধারাই বজায় থাকল এদিনও। ম্যাচের শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল লাল-হলুদের জন্য। ৯ মিনিটে বক্সের ভিতরে এডমান্ডকে ফাউল করেন কেরলের ডিফেন্ডার দোহলিং। রেফারি পেনাল্টি দেন এবং হলুদ কার্ড দেখান আইবাকে। স্পট কিক নিতে এগিয়ে এসে নিখুঁত শটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ইউসুফ এজ্জেজ্জারি (Youssef Ezzejjari)।

আরও পড়ুন: নতুন মরশুমে নতুন লুকে KKR! কেমন হল নাইটদের ‘থ্রি স্টার’ জার্সি? দেখুন

গোল খাওয়ার পরই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে কেরল। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সাউল ক্রেসপো। তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩০ মিনিটে আরেকটি সুযোগ তৈরি করেন ফিগুয়েরা, কিন্তু সেখান থেকেও গোল আসেনি। ৩৮ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে মাথা ছোঁয়ালেও গোল করতে পারেননি দানিশ ফারুক। প্রথমার্ধের শেষদিকে কর্নার থেকে প্রায় সমতায় ফিরেই গিয়েছিল কেরল, তবে অল্পের জন্য সুযোগ নষ্ট করেন ফেডর।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে লাল-হলুদ। এরপর ম্যাচ যত এগোয়, ততই ছন্দ হারাতে থাকে ইস্টবেঙ্গল। বিশেষ করে শেষ কোয়ার্টারে রক্ষণে দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত সেই দুর্বলতারই মাশুল দিতে হল। যোগ করা সময়ে ফ্রি হেড থেকে গোল করে কেরলকে সমতায় ফেরান আজহারুদ্দিন আজমল (Azharuddin Ajmal)। ইস্টবেঙ্গল রক্ষণের ভুল কাজে লাগিয়ে সহজেই বল জালে জড়ান তিনি। শেষ মুহূর্তের গোল হজম করায় জয় হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here