কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাজনীতিতে ‘সক্রিয়’ হতেই দিলীপের দাম্পত্য নিয়ে কুৎসা! সাইবার থানায় অভিযোগ দিলীপপত্নী রিঙ্কুর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১১:৩৭:৫০ এম
  • / ৬৪ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: রাজনীতিতে ফের সক্রিয় হতেই নতুন বিতর্কে জড়ালেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোশাল মিডিয়ায় তাঁর বিবাহিত জীবন নিয়ে লাগাতার আপত্তিকর ও মানহানিকর পোস্ট করার অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Crime) থানার দ্বারস্থ হয়েছেন দিলীপপত্নী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ।

দিলীপ ঘোষের বিয়ে ঘিরে আগেও নানা কটাক্ষ ও কুৎসা শোনা গিয়েছে। তবে সেসবকে বিশেষ গুরুত্ব দিতে দেখা যায়নি বিজেপির এই ‘রাফ অ্যান্ড টাফ’ নেতাকে। বরাবরই তিনি বলে এসেছেন, নিজের শর্তেই জীবন কাটাবেন। সম্প্রতি স্ত্রী রিঙ্কুকে নিয়ে আন্দামানে হানিমুনে যাওয়াকেও কটাক্ষের চোখে দেখেছেন অনেকে। সেই পর্ব মিটতে না মিটতেই এবার সোশাল মিডিয়ায় আরও এক ধাপ এগিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল।

আরও পড়ুন: আজ থেকে বাড়ছে পারদ, জাঁকিয়ে শীত কবে ফিরবে?

রিঙ্কু মজুমদারের অভিযোগ, অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে দু’টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিলীপ ঘোষের দাম্পত্য জীবন নিয়ে মিথ্যা ও মানহানিকর পোস্ট করা হচ্ছে। বিষয়টি তাঁর ব্যক্তিগত সম্মান এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত বলেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “কারও সঙ্গে অন্যায় হলে পুলিশের কাছে যাওয়া স্বাভাবিক।” তিনি বিষয়টি আইনানুগভাবেই মোকাবিলা করতে চান বলে ইঙ্গিত দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে নিউটাউনের বাড়িতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ। শোনা যায়, রিঙ্কুর তরফ থেকেই বিয়ের প্রস্তাব এসেছিল। প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত তাঁর ভালোবাসাকে সম্মান জানান দিলীপ। বিয়ের পর স্ত্রীকে পাশে নিয়ে রাজনীতির ময়দানে আরও সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। এবার সেই সক্রিয়তাকেই ঘিরে শুরু হল নতুন বিতর্ক।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team