কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মেদিনীপুরে কামব্যাক দিলীপের! কী বললেন শুনুন…
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৪০:৪৪ পিএম
  • / ৬৫ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: শাহি বৈঠকে ফের সক্রিয় রাজনীতির ময়দানে নামার নির্দেশ পেয়েই পুরনো মেজাজে ফিরেছিলেন বঙ্গ বিজেপির (BJP) দাপুটে নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত কয়েক দিনে তাঁর কথাবার্তায় ফিরে এসেছিল সেই চেনা ‘ডোন্ট কেয়ার’ ভঙ্গি। কিন্তু রবিবারই আচমকা বদল! খড়গপুরে সাংবাদিকদের সামনে সাফ জানিয়ে দিলেন, ক্যামেরার সামনে আর কিছুই বলবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ এই ভোলবদল কেন? রাজনৈতিক মহলে জল্পনা, শাহি নির্দেশেই কি মুখে কুলুপ এঁটেছেন দিলীপ ঘোষ?

রাজনৈতিকভাবে সময় যে খুব বেশি নেই, তা বিজেপির শীর্ষ নেতৃত্বও বুঝে গিয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষের ক্যারিশ্মা উপেক্ষা করা যে দলের পক্ষে ক্ষতিকর, চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল থেকেই সেই বার্তা স্পষ্ট। সেই কারণেই শোনা যাচ্ছে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে উদ্যোগী হয়ে দিলীপের মানভঞ্জন করেন। বার্তা দেন, নিজেদের অন্তর্দ্বন্দ্বের জেরে ছাব্বিশে আর কোনও ভরাডুবি বরদাস্ত করা হবে না। বাংলায় বিজেপির সরকার গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গেই লড়তে হবে।

আরও পড়ুন: গঙ্গাসাগরে ৪ লেনের মুড়িগঙ্গা সেতুর শিলান্যাসে মুখ্যমন্ত্রী, উদ্ধোধন একগুচ্ছ প্রকল্পের

এই শাহি বার্তার পরই বৃহস্পতিবার থেকে চেনা মুডে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। প্রকাশ্যে তিনি বলেছিলেন, মন্দির-মসজিদ ইস্যু ভোটের ফলাফলে প্রভাব ফেলে না। এমনকি ২০২৪ লোকসভা ভোটে ফৈজাবাদে বিজেপির পরাজয়ের প্রসঙ্গও টেনেছিলেন। তবে সূত্রের খবর, এই মন্তব্যগুলো বিজেপির শীর্ষ নেতৃত্ব মোটেও ভালোভাবে নেয়নি।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, দিলীপ ঘোষ কোথায় কী বলছেন, তা সবসময়ই নজরে রাখছেন অমিত শাহ। তাঁর বক্তব্য নিয়ে অসন্তোষের কথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে জানানো হয়েছে বলেও খবর। পাশাপাশি দিলীপকে প্রকাশ্যে সংযত থাকতে, কার্যত ‘মুখ বন্ধ’ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই নির্দেশই রবিবার বাস্তবে দেখা গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “পার্টি যা বলবে সেটাই সর্বোপরি। যারা নীতি নির্ধারক, তারাই পরামর্শ দেবেন। আমি পার্টির বাইরে নই। দলের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে কে কথা বলবে, সেটা দলেই আগে থেকে ঠিক করা আছে।” তাঁর এই বক্তব্যেই স্পষ্ট, আপাতত শাহী নির্দেশেই সংযত থাকার পথেই হাঁটছেন বিজেপির এই দাবাং নেতা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team