28 C
Kolkata

ধওয়ানকে ৫.৭২ কোটি টাকা ফেরত দিতে হবে! প্রাক্তন স্ত্রী’কে নির্দেশ আদালতের

Must Read

ওয়েব ডেস্ক : দ্বিতীয়বার সাতপাকে বাধা পড়েছেন ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধওয়ান (Shikhar Dhawan)। দিল্লিতে সোফি শাইনের (Sophie Shine) সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। এর পরেই সুখবর পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। প্রাক্তন স্ত্রীর সঙ্গে আইনি লড়াইয়ে জয় পেলেন ধওয়ান। দিল্লির পারিবারিক আদালত (Delhi Court) জানিয়েছে, ধওয়ানের দেওয়া ৫ কোটি ৭২ লক্ষ টাকা ফেরত দিতে হবে প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়কে (Aesha Mukerji)।

সাল ২০২৩। সে বছব বিবাহবিচ্ছেদ হয় শিখর (Shikhar Dhawan) ও আয়েশার। ভারতীয় বংশোদ্ভূত আয়েশা হলেন অস্ট্রেলিয়ার নাগরিক। বিবাহ বিচ্ছেদের পর তিনি অস্ট্রেলিয়ার আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি আদালতে দাবি করেছিলেন, বিচ্ছেদের কারণে এবার ধওয়ানকে তাঁর সম্পত্তি ভাগাভাগি করতে হবে। কারণ অস্ট্রেলিয়ায় নিয়ম রয়েছে, কারোর মধ্যে স্বামী-স্ত্রী’র বিচ্ছেদ হলে সম্পত্তি ভাগাভাগি করতে হয়। সেই মতো অস্ট্রেলিয়ার আদালত নির্দেশ দিয়েছিল, ধওয়ানকে তাঁর প্রাক্তন স্ত্রীকে ৫.৭২ কোটি টাকা দিতে হবে। ভারতের প্রাক্তন ক্রিকেটার সেই টাকা দিয়েও দেন।

আরও খবর : ICC-র শর্ত অনুযায়ী বাধা নেই, ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল?

কিন্তু এর পরেই দিল্লির পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধওয়ান (Shikhar Dhawan)। তিনি প্রশ্ন করেছিলেন, অস্ট্রেলিয়ার নির্দেশ কী করে ভারতে কার্যকর হবে? কারণ আয়েশার সঙ্গে ভারতেই বিয়ে করেছিলেন শিখর। এই মামলায় সম্প্রতি রায় দিয়েছেন বিচারপতি দেবেন্দ্র কুমার গর্গ। তিনি রায়ে বলেছেন, অস্ট্রেলিয়ার কোনও নিয়ম ভারতে কার্যকর হবে না। কারণ হিন্দু নিয়ম অনুযায়ী ভারতের কোনও ধরণের সম্পত্তির সেটেলমেন্ট হয়না। তার পরেই আয়েশা মুখোপাধ্যায়কে ৫ কোটি ৭২ লক্ষ টাকা ফেরত দিতে নির্দেশ দেন বিচারক।

এদিকে, ২১ ফেব্রুয়ারি শোফি শাইনকে বিয়ে করেছেন ধওয়ান (Shikhar Dhawan)। ঘরোয়াভাবেই এই বিয়ে সারেন তিনি। প্রসঙ্গত, বিয়ের আগে একাধিকবার প্রকাশ্যে দেখা গিয়েছিল এই জুটিকে। তার পরেই চলতি মাসে বাগদান সেরেছিলেন তাঁরা। তার কিছুদিন পরেই বিয়ে করেন শিখর-সোফি।

দেখুন অন্য খবর :

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This