কলকাতায় কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করলেন দেব

0
40

ওয়েব ডেস্ক : সম্প্রতি কলকাতায় (Kolkata) এসেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। শহরের ক্রীড়া প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক ম্যাচ দেখতে এখানে এসেছিলেন তিনি। তবে তিনি একা ছিলেন না। সঙ্গে ছিলেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তাঁরা ড. ভেস পেজ কাপে সিসিএফসি বনাম ড. ভেস পেজ একাদশের ম্যাচ দেখতে শহরে এসেছিলেন। আর সেখানে ’৮৩-র বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করলেন টলিউড অভিনেতা দেব (Dev)।

আর তিলোত্তমায় পা দিয়েই আবেগে ভেসে গেলেন কপিল (Kapil Dev)। তিনি বলেছেন, কলকাতায় একটা আলাদা অনুভূতি রয়েছে। এই শহরে এলে পুরনো অনেক স্মৃতি ভেসে ওঠে। এছাড়া, কলকাতার ভালোবাসা ও ক্রিকেট প্রেম নিয়েও বেশ মুগ্ধ হয়েছেন তিনি। শুধু তাই নয়, বাংলার খাবারও বেশ পছন্দ হয়েছে ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের।

আরও খবর : 2026 IPL , আকাশ দীপের পরিবর্তে বিদর্ভের পেসারকে সৌরভ দুবেকে দলে নিল KKR

কপিল দেবকে (Kapil Dev) জিজ্ঞাসা করা হয়েছিল মাঝের ঝোল নিয়ে। তা নিয়ে তিনি বলেছেন, ‘এর স্বাদই আলাদা’। এর পরেই ক্রিকেট ম্যাচ দেখার পরেই ’৮৩-র বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে হাত মেলান অভিনেতা দেব। এটিকে একপ্রকার ‘ফ্যান মোমেন্ট’ বলা যেতে পারে। এমনকি কপিল দেবকে প্রণাম করেন টলিউড অভিনেতা। তিনি সমাজমাধ্যমে সেই বিশেষ মুহুর্তের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

বহু বছর পরে মাঠে ফিরে তিনি আনন্দিত বলেই জানিয়েছেন কপিল দেব। সঙ্গে তিনি সম্প্রতি টি-২০ বিশ্বকাপ জয়ের জন্যও আনন্দ প্রকাশ করেছেন। সব মিলিয়ে কলকাতায় এসে পুরনো নতুন ও পুরনো স্মৃতি নিয়ে আবেগে ভাসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here