কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দিল্লি আব দূর নেহি! কলকাতার AQI ছাড়াল বিপদসীমা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭:৩৯ পিএম
  • / ১০২ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: দেশে বায়ুদূষণ নিয়ে আলোচনা উঠলে সাধারণত দিল্লির (Delhi) নামই প্রথম উঠে আসে। কিন্তু মঙ্গলবার রাতে সেই দিল্লিকেও ছাড়িয়ে গেল কলকাতা (Kolkata)। শহরের ‘ফুসফুস’ নামে পরিচিত ময়দান এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI) ৩০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে। রাত ৮টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে AQI রেকর্ড করা হয় ৩৪২, যেখানে একই সময়ে দিল্লির AQI ছিল ২৯৯। ফলে শীতের শুরুতেই কলকাতার দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ (Air Pollution)।

পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষের মতে, এই পরিস্থিতি মূলত সরকারি গাফিলতির ফল। ময়দান সংলগ্ন এলাকায় মেট্রো নির্মাণের কাজ যেভাবে ঢেকে রাখা উচিত ছিল, তা করা হয়নি। ফলে চারদিকে অবিরাম ধুলো উড়ছে। পাশাপাশি, জল ছেটানোর ব্যবস্থার অভাব এবং মা ফ্লাইওভারের উপর দিয়ে পুরনো ডিজেল গাড়ির চলাচল এই দূষণ আরও বাড়িয়েছে। বিশেষজ্ঞের দাবি, দিল্লির ভুল থেকে শিক্ষা নিয়ে আগেভাগে ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা ভয়াবহ হত না।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে মিলবে না বাড়তি পাতা, নয়া নিয়ম সংসদের

তিনি আরও জানান, ময়দান এলাকায় তুলনামূলকভাবে জনঘনত্ব ও যানবাহনের সংখ্যা কম হওয়া সত্ত্বেও AQI যদি এতটা বাড়ে, তবে আশপাশের ঘনবসতিপূর্ণ অঞ্চলে দূষণের মাত্রা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের বেশি দূষণ বিপজ্জনক। সেখানে ভারতের মান ৬০ মাইক্রোগ্রাম। বর্তমানে কলকাতার দূষণের মাত্রা তার পাঁচ গুণ বেশি, যা জনস্বাস্থ্যের পক্ষে মারাত্মক বিপজ্জনক।

বিশেষজ্ঞের পরামর্শ, অবিলম্বে ময়দান এলাকায় যান নিয়ন্ত্রণ, নির্মাণস্থল সম্পূর্ণ ঢেকে রাখা, নিয়মিত জল ছেটানো, পুরনো ডিজেল গাড়ি বন্ধ এবং সাধারণ মানুষের জন্য সতর্কতা জারি করা জরুরি। বিশেষত শিশু ও বয়স্কদের এই পরিস্থিতিতে ময়দানমুখী হওয়া উচিত নয়। এখনই উদ্যোগ না নিলে শহরের অন্যান্য এলাকাতেও দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছনোর আশঙ্কা রয়েছে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team