কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাজ্যপালকে খুনের হুমকি! নিউটাউন থেকে গ্রেফতার ১
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০১:১১:০৩ পিএম
  • / ৬১ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : রাজ্যপাল সিভি আনন্দ বোস’কে (CV Ananda Bose) খুনের হুমকি! বৃহস্পতিবার রাতে ইমেল মারফত ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর, ইমেলে ‘বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার’ কথা লেখা ছিল। এই ঘটনায় এই একজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। জানা যাচ্ছে, অভিযুক্তকে নিউটাউন থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

এদিকে হুমকি’র ইমেল পাওয়ার পর রাজ্যাপাল জানিয়েছেন, “একলা চলো একলা চলো। সবার সঙ্গে খেয়ে আনন্দ পেয়েছি। আমি বলেছিলাম উইদাউট সিকিউরিটি যাব। কিন্তু ওরা ওদের ডিউটি করেছে। মানুষ আমার সঙ্গে আছে। আমি মানুষকে বিশ্বাস করি। সাধারণ মানুষ এর উন্নতির জন্য প্ল্যান করেছি। মানুষ এর সাথে আছি। এরকম হুমকি আসবেই। ভয় পেলে হবে না”

জানা গিয়েছে এই হামলার হুমকি আসার পরেই বৃহস্পতিবার রাতে লোকভবনের শীর্ষ আধিকারিক এবং রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা বৈঠক করেন। ইতিমধ্যে রাজ্যপালের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সঙ্গে এ নিয়ে তদন্ত শুরু হয়েছিল। এই হুমকির ঘটনায় এবার নিউটাউন থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (Police)।

আরও খবর : রাজ্যপালকে উড়িয়ে দেওয়ার হুমকি! রাজভবনে বাড়ল নিরাপত্তা

প্রসঙ্গত, বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় আইপ্যাকের (I-Pac) দফতরে অভিযান চালায় ইডি। সেই সময় মুখ্যমন্ত্রী নিজে আইপ্যাকের দফতরে প্রবেশ করেন এবং সেখান থেকে নথি নিয়ে বেরিয়ে আসেন। এই ঘটনার পর ইডি ও রাজ্য সরকার দু’পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা কেন্দ্রীয় এজেন্সির অভিযান। অন্যদিকে, ইডির অভিযোগ—তদন্তে বাধা দেওয়া হয়েছে।

তা নিয়ে রাজ্যপাল বলেছিলেন, “আইন তার নিজের গতিতে চলবে। এটা যেহেতু বিচারাধীন বিষয়, এই নিয়ে আমি কোন মন্তব্য করব না। বিষয়টি এখন হাইকোর্টে আছে। আমাদের চারপাশে যা হচ্ছে এটা নিয়ে আমি একটা কথাই বলব তা হল ‘বিনাশ কালে বিপরীত বুদ্ধি।” উল্লেখ্যযোগ্যভাবে ইডির এই অভিযানের দিনই রাজ্যপালকে এই হুমকি দেওয়া হয়। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ।

দেখুনি অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team