কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরে ভক্তের ঢল, ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১১:৫৪:০৮ এম
  • / ৮৩ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: নতুন বছরের (New Year 2025) প্রথম সকালেই কল্পতরু উৎসব (Kalpataru Utsav) ঘিরে দক্ষিণেশ্বরে (Dakhineswar) ভক্তদের ঢল নেমেছে। কাকভোর থেকেই দক্ষিণেশ্বর কালীমন্দির (Kali Mandir) চত্বরে ভিড় বাড়তে শুরু করে। একই সঙ্গে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি ও কামারপুকুরেও দীর্ঘ লাইন চোখে পড়েছে। বিপুল ভিড় সামাল দিতে মন্দির চত্বরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিবছরই ১ জানুয়ারি কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তসমাগম বেশি হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার ভোর থেকেই ফুলের ডালা হাতে ভক্তদের দীর্ঘ লাইন মন্দিরের বাইরে দেখা যায়। দিনভর চলবে পুজোপাঠ, হোম-যজ্ঞ ও প্রার্থনা।

আরও পড়ুন: স্বাভাবিকের ৫.৩ ডিগ্রি নীচে কলকাতার তাপমাত্রা, কনকনে শীত আর কতদিন?

কল্পতরু উৎসব উপলক্ষে শুধু দক্ষিণেশ্বর নয়, বেলুড় মঠ, কালীঘাট ও তারাপীঠেও পুণ্যার্থীদের ভিড় দেখা গিয়েছে। বিশ্বাস অনুযায়ী, কল্পতরুর দিনে মন থেকে প্রার্থনা করলে তা পূর্ণ হয়। সেই বিশ্বাসেই ভোররাত থেকে মন্দিরমুখো হয়েছেন ভক্তরা। দিনভর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও বাণী নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ওই দিন তিনি ভক্তদের কাছে স্বরূপে দর্শন দেন ও আশীর্বাদ করেন—‘তোদের চৈতন্য হোক’। ভক্তদের বিশ্বাস, সেদিনই কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন ঠাকুর। সেই স্মৃতিতেই প্রতি বছর ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব পালিত হয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team