কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাণিজ্য সম্মেলনে কেন্দ্রকে নিশানা করে বিরাট মন্তব্য মমতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮:২১ পিএম
  • / ১২০ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

কলকাতা: শিল্পবান্ধব বাংলায় রাজ্য সরকার যে ব্যবসায়ীদের পাশে রয়েছে, ফের একবার সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত বাণিজ্য সম্মেলনের (Trade Summit) মঞ্চ থেকে রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। একই সঙ্গে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনে বলেন, সিবিআই, ইডি-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হাতিয়ার করে বাংলার ব্যবসায়ীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

মমতার অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে শিল্প ও বিনিয়োগের উপর। তিনি বলেন, “ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। সারাক্ষণ যদি এজেন্সির ভয় দেখানো হয়, তাহলে ব্যবসা করবে কী করে?” তাঁর দাবি, শিল্পের বিকাশে বাধা দিতেই পরিকল্পিতভাবে ব্যবসায়ীদের ‘টার্গেট’ করা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে চরম উত্তেজনা!

এর আগেও নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় রাজ্যের নেতা-মন্ত্রীদের গ্রেফতারের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি স্পষ্টভাবে বলেন, শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলার অগ্রগতিকে থামাতেই এই কৌশল নেওয়া হচ্ছে। একইসঙ্গে বাংলার শিল্প সম্ভাবনা নিয়ে অপপ্রচারের অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে তিনি বলেন, “বাংলা যা পারে, আর কেউ তা পারে না। একদিন বাংলা সারা বিশ্বকে নেতৃত্ব দেবে।”

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

কলকাতার বায়ূদূষণ নিয়ে মামলা উঠল এজলাসে! কী বলল হাইকোর্ট?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দত্তাবাদে  স্বর্ণব্যবসায়ী  স্বপন কামিল্যা মামলায় রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
৩৭ দিন পর জামিন পেলেন শতদ্রু দত্ত!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team