কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
একসঙ্গে এতগুলি পাবলিক পোস্ট কি ধরে রাখা যায়? নিয়োগ মামলায় প্রশ্ন বিচারপতির
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩:২৫ পিএম
  • / ৬৭ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক- একসঙ্গে এতগুলি পাবলিক পোস্ট কি ধরে রাখা যায়? নিয়োগ সংক্রান্ত মামলায় (Recruitment Cases) প্রশ্ন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের (Justice  Hiranmay Bhattacharya) ।  বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি ও প্রশাসনিক গাফিলতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন, সেইসঙ্গে স্বচ্ছ, ত্রুটিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার একাধিক প্রশ্ন তুলেছেন।

আবেদনকারীর আইনজীবীর বক্তব্য,  ২০১৬ সালের প্রমথ এসএলএসটি অনুযায়ী এরা বিভিন্ন সেকেন্ডারি স্কুলে কর্মরত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত এঁদের চাকরি থাকবে। এখন প্রাথমিকেও এরা আবেদন করেছে। মালদা ডিপিএসসি ও উত্তর ২৪ পরগনা ডিপিএসসি নিয়োগপত্র দিয়েছে। তাঁদের ৩১ ডিসেম্বরের মধ্যে জয়েন করতে বলা হয়েছে। আবেদন অনুযায়ী উত্তর ২৪ পরগনা ডিপিএসসি ৩১ আগস্ট পর্যন্ত তাঁদের জয়েনিং এর সুযোগ দিলেও এখনও মালদা ডিপিএসসি কিছু জানায়নি।

এই প্রেক্ষিতে আদালতের কাছে আবেদন,  জয়েনিং এর সময়সীমা যাতে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয় তার নির্দেশ দেওয়া হোক। এরা ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়াতেও অংশ নিয়েছে। নিয়োগ প্রক্রিয়া চলছে। তাই এক্ষেত্রে কি হয় তা নির্ধারিত হওয়া পর্যন্ত পদ ভ্যাকেন্ট রাখা হোক।

কমিশনের আইনজীবীর বক্তব্য,  এভাবে এতগুলি পদ ধরে রাখা যায়  না।

বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য  বলেন, আপনারা আগে জয়েন করুন তারপর এখানে ব্যবস্থা হলে রিজাইন করা যাবে। আদালতের নির্দেশ  মালদা ডিপিএসসিকে নোটিশ সার্ভ করতে হবে। ৩১ ডিসেম্বর ফের মামলার শুনানি।

আরও পড়ুন- SIR শুনানিতে ঢুকতে পারবেন না BLA-রা বিরাট নির্দেশ নির্বাচন কমিশনের

নিয়োগে সমস্যা নিয়ে  বিচারপতি ভট্টাচার্য বিভিন্ন মামলায় প্রশ্ন তুলেছেন যে কেন বার বার নিয়োগে সমস্যা হচ্ছে আর কোনও পদক্ষেপ নিলেই মামলা দায়ের হচ্ছে। একই সঙ্গে তিনি  (Primary Education Board) পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, বিশেষত টেট বিজ্ঞপ্তি ও প্রশিক্ষণার্থীদের সুযোগ সংক্রান্ত মামলায়। B.Ed. দুর্নীতি সংক্রান্ত মামলায় তিনি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম (T.S. Shivagnanam) -এর সঙ্গে যৌথভাবে রাজ্যে শিক্ষক ও পুলিশ নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়েও হতাশা প্রকাশ করেছে। নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দেন এবং প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team