কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাজ্যে কত ভোটারের নাম বাদ যাবে? দেখুন তালিকা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪:০২ এম
  • / ১৮২ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। তার আগে রাজ্যে চলছে এসআইআরের কাজ। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ৫৬.৩৭ লক্ষেরও বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। কমিশনের (Election Commission) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সোমবার বিকেল পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫।

কমিশন (election Commission) আগেই জানিয়েছিল, যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, যাঁরা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্যদের মিলিয়ে এই আন-কালেক্টেবল। অর্থাৎ খসড়া তালিকায় এদের নাম থাকবে না। জানানো হয়েছে, তালিকাভুক্ত ৫৬ লক্ষেরও বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে এবং খসড়া ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হতে পারে। এর মধ্যে ২৩.৯৮ লক্ষ মৃত ভোটার, ১০.৯৫ লক্ষ ভোটারের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। ১৯.৬৫ লক্ষ ভোটার অন্য কোথাও চলে গিয়েছেন। ১.৩২ লক্ষ ডবল এন্ট্রি এবং অন্যান্য কারণে ৪৭,৮৩২ জনের নাম বাদ পড়তে চলেছে বলে খবর।

আরও পড়ুন: রাজ্যে আরও ৫ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণে IAS আধিকারিক

কমিশন সূত্রের খবর, একাধিক জেলায় এখনও আন কালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ কয়েকজন বিএলও-র কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত (Subrata Gupta)। সোমবার সকালেই কমিশন নতুন নির্দেশিকা জারি করল। পাঁচ ডিভিশনে পাঁচজন শীর্ষস্থানীয় আইএএস অফিসারকে স্পেশ্যাল রোল অবজার্ভার (Special Roll Observer) হিসেবে নিয়োগ করা হয়েছে। যাঁদের প্রত্যেকেই কেন্দ্রের মন্ত্রকের যুগ্মসচিব। কমিশন স্পষ্ট জানিয়েছে, এই পর্যবেক্ষকদের দায়িত্ব থাকবে তিনটি বিষয়ে কঠোর নজরদারি চালানো। কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন। কোনও অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন। দাবি–আপত্তি থেকে গণনা, নোটিস নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ— প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণ করা।

দেখুন ভিডিও 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team