IPL-এর মাঝেই কড়া নিয়ম জারি করল BCCI, না মানলেই বিপদ! জানিয়ে দেওয়া হল ১০ দলকে

0
40

ওয়েব ডেস্ক: আইপিএল-এর (IPL 2026) শৃঙ্খলা আরও কড়া করতে নতুন নির্দেশিকা (New Rule) জারি করল বিসিসিআই (BCCI)। ম্যাচ চলাকালীন মাঠে ক্রিকেটারদের উপস্থিতি এবং নড়াচড়া নিয়ে এবার থেকে কঠোর নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। নতুন নিয়ম অনুযায়ী, মাঠে একসঙ্গে সর্বাধিক ১৬ জন ক্রিকেটারই থাকতে পারবেন। এর মধ্যে থাকবেন প্রথম একাদশের ১১ জন এবং ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় থাকা ৫ জন। এই ১৬ জনের বাইরে অন্য কোনও ক্রিকেটার ডাগআউট ছেড়ে মাঠের ধারে বা বাউন্ডারি লাইনের আশেপাশে থাকতে পারবেন না।

এতদিন আইপিএলের ম্যাচগুলিতে দেখা যেত, প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারেরা মাঠের ধারে ঘোরাফেরা করছেন বা জল পানের বিরতিতে কিংবা বার্তা পৌঁছে দিতে মাঠে ঢুকে পড়ছেন। কিন্তু এবার থেকে সেই সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। জল, ব্যাট বা অন্য কোনও প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজও শুধুমাত্র ওই নির্দিষ্ট ১৬ জন ক্রিকেটারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এছাড়াও স্পষ্ট করে জানানো হয়েছে, ১৬ জনের তালিকায় না থাকা কোনও ক্রিকেটার বাউন্ডারি লাইন এবং বিজ্ঞাপনের এলইডি বোর্ডের মাঝের অংশেও অবস্থান করতে পারবেন না।

আরও পড়ুন: KKR থেকে বাদ একাধিক বড় নাম! LSG-র বিরুদ্ধে নাইটদের একাদশে একের পর এক চমক

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিটি দলে সাধারণত ২৫ জন ক্রিকেটার থাকেন। তবে ম্যাচের জন্য বেছে নেওয়া হয় ১৬ জনকে, প্রথম একাদশের ১১ জন এবং অতিরিক্ত ৫ জন, যাঁদের মধ্যে থেকেই ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচন করা হয়। প্রথম একাদশের কোনও ক্রিকেটার মাঠের বাইরে গেলে, এই পাঁচ জনের মধ্য থেকে কেউ ফিল্ডিং করতে নামতে পারেন। এবার সেটাই নিয়ম হতে চলেছে। বিসিসিআই ইতিমধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে আইপিএলের প্রতিটি ম্যাচেই এই নিয়ম কার্যকর হবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here