অতীত ভুলে ভারেতর সঙ্গে খেলতে চায় বাংলাদেশ! কাজ শুরু তামিমের

0
45

ওয়েব ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) নতুন সভাপতি হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল (Tamim Iqbal)। আর সেই পদে বসেই ভারতের (India) সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সক্রিয় হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। জানা যাচ্ছে, ইতিমধ্যে ভারতে সফরের জন্য ইচ্ছা প্রকাশ করা হয়েছে বিসিবির তরফে। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজের (Bilateral series) জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মূলত, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে গত কিছু সময় ধরে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। গত টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসেনি বাংলাদেশ (Bangladesh)। যা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। শ্রীলঙ্কায় তাঁদের ম্যাচ সরানোর কথা বলা হলেও আইসিসি তা মানেনি। ফলে স্কটল্যাডকে সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবার অতীতের সেই ঘটনা ভুলে ভারতের ক্রিকেট বোর্ডের (BCCI) সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও খবর : বৃষ্টির জেরে ভেস্তে যাবে KKR বনাম LSG-র ম্যাচ! কী বলছে আবহাওয়া দফতর?

এদিকে আসন্ন সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলার কথা বাংলাদেশের(Bangladesh)। কিন্তু, বিসিবি আবেদন করলেও, ভারত সরকার এ নিয়ে ছাড়পত্র দেয় কি না, সেটাই এখন দেখার। এদিকে তামিম চাইছেন, শুধু একটি সিরিজ নয়, বরং দুই দেশের মধ্যে ধারাবাহিকভাবে সিরিজগুলি হোক। দুই দেশেই সিরিজগুলি আয়োজন করা হোক। এসব বিষয় নিয়ে বাংলাদেশে ক্রিকেট বোর্ড বিসিসিআয়ের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে খবর।

তবে বলে রাখা দরকার, মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত ভারত-বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক খারাপ করে তুলেছে। তবে এবার সেই ভুল শুধরে নিতে চাইছে নতুন সরকার। বাংলাদেশে বর্তমান সরকার মনে করছে, ভারত বিরোধীতা ও টি২০ বিশ্বকাপে খেলতে না যাওয়ার জন্য বড় ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট। এবার সেই সব ভুল ঠিক করতে চাইছে তারেক রহমানের সরকার ।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here