কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ছাব্বিশের রোডম্যাপ গড়তে রাতেই রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক শাহ-র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭:৩০ পিএম
  • / ৭০ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: অসমের কর্মসূচি শেষ করে সোমবার তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে (West Bengal) এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি থেকে নেমে বিজেপি কর্মীদের জমায়েতের দিকে হাত নাড়েন তিনি। দমদম বিমানবন্দর থেকে অমিত শাহ সোজা পৌঁছন সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে। ছাব্বিশের রোডম্যাপ গড়তে রাতেই রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি। রাতে নিউটাউনের একটি হোটেলে রাত্রিবাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্রের খবর, প্রথম দফায় ২৬ জন , দ্ধিতীয় দফায় ১০ জনকে নিয়ে বৈঠক করলেন শাহ। দলীয় নেতৃত্বর সব কথা শুনেছেন।মতুয়াদের ভোট নিয়ে আলোচনা হয়েছে। এসআইআর-এর নাম বাদে কাদের সুবিদা হয়েছে – তাও বৈঠকে উঠেছে। সাংবাদিক বৈঠকে শান্তনু ঠাকুরকে থাকতে বলেছেন অমিত শা। এর মাঝে স্যোসাল মিডিয়ার বিভিন্ন ভিডিও এবং কত মানুষের কাছে পৌঁচ্ছেছে – তার হিসাব নেন জেরা ভিত্তিক। দু’দফায় প্রায় সাড়ে তিন ঘণ্টা চলবে বৈঠক।

আরও পড়ুন: গঙ্গাসাগর নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৈঠকে উপস্থিত রয়েছেন ১০ জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়া বৈঠকে থাকার সুযোগ পেয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ধন্ড, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহ-পর্যবেক্ষক অমিত মালবীয়, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদব, সহকারী বিপ্লব দেব।

আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পশ্চিমবাংলায় দলের সাংগঠনিক হালহকিকত বুঝে নেওয়ার জন্যই রাজ্যে এসেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তিন দিনের এই সফরসূচির পুরোটাই থাকছে কলকাতাকেন্দ্রিক। নেই কোনও প্রকাশ্য জনসভা বা সমাবেশ। সরকার গঠন হচ্ছেই। প্রত্যয়ী শাহ। সেই লক্ষ্যকে সামনে রেখেই যাবতীয় আলোচনা। প্রচারে কোন কোন বিষয়ে জোর ঠিক করে দিচ্ছেন শাহ। অনুপ্রবেশ, জনবন্যাসের বদল, ধর্মীয় উৎপীড়ন, তোষণের রাজনীতির অভিযোগের পাশাপাশি বিকল্প উন্নয়নের মডেল। শিল্প, কৃষি, বাণিজ্য, সড়ক পরিবহন, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প, গরিব মানুষের জন্য স্বনিযুক্তি প্রকল্প, মহিলা ক্ষমতায়ন এবং পরিযায়ী ঠেকাতে রাজ্যে কর্মসংস্থানে জোর।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ হারাল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team