কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মেট্রোর কাজ কেন আটকে? কী জবাব দিলেন অমিত শাহ? দেখুন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৩:৫৬ পিএম
  • / ২৯৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

কলকাতা: কলকাতায় এসে বাংলায় বিজেপি (BJP) সরকার গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভোটের হিসেব দেখিয়ে সেই সম্ভাবনাকে আরও জোরালো করার চেষ্টা করলেন। সেই সঙ্গে মতুয়াদের ফের আশা দেওয়া এবং রাজ্যের তৃণমূল সরকারকে নানা ইস্যুতে নিশানাও করলেন। কিন্তু কলকাতার বুকে কেন্দ্রচালিত মেট্রো (Kolkata Metro) প্রকল্পকে নিয়ে প্রশ্ন করতেই সোজা উত্তর এল না অমিত শাহর তরফে।

অলকাতা মেট্রোর কাজ কেন আটকে রয়েছে, কেন তাতে দেরি হচ্ছে – এই নিয়ে প্রশ্ন করতেই রাজ্যকে নিশানা করলেন অমিত শাহ। মেট্রোর কাজ আটকে থাকার নেপথ্যে তিনি জমি না মেলার কারণকেই দেখালেন এদিন। সেই সঙ্গে তুললেন রাজ্যের সহযোগিতা না মেলার অভিযোগও। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাতটা চিঠি মমতাজিকে লিখেছি। গত ছয় বছরে স্বরাষ্ট্রসচিব তিন বার পশ্চিমবঙ্গে এসে বৈঠক করেছেন। তার পরেও তৃণমূলের সরকার কেন জমি দিচ্ছে না?”

আরও পড়ুন: শুধু আটকাবো না, অনুপ্রবেশকারীদের বেছে বেছে ভারত থেকে বার করবো: শাহ

একইসঙ্গে অমিত শাহ এদিন বিভিন্ন রাজ্যের মেট্রো প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, “ভারত সরকার পুরো দেশে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। সব জায়গায় পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে কেন আটকাচ্ছে? তামিলনাড়ু, তেলঙ্গানায় কেন সমস‍্যা হচ্ছে না? অখিলেশ যাদব মুখ‍্যমন্ত্রী থাকাকালীন কেন উত্তরপ্রদেশেও সমস্যা হয়নি?”

অমিত শাহ এদিন আরও বলেন, “উন্নয়ন চলে গিয়েছে সিন্ডিকেটের কবলে। বিজেপি সরকার গঠন করার পরে বঙ্গ গৌরব, বঙ্গ সংস্কৃতির পুনর্জাগরণ ঘটাব। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমবাবু, গুরুদেব এবং শ‍্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা বানাব।”

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team