ওয়েব ডেস্ক: ২০২৩-এর ইতিহাস বদলে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) নয়া রূপকথা লিখতে মরিয়া টিম ইন্ডিয়া। টি-২০ ক্রিকেটের পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও আইসিসি টুর্নামেন্টে ভারতের কাছে বারবার ‘ডার্ক হর্স’ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। সেসব নিয়ে চিন্তা থাকলেও আহমেদাবাদে আজ ‘চাক দে ইন্ডিয়া’ করতে তৈরি মেন ইন ব্লু।
কিন্তু এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে কী বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা? জনপ্রিয় তিন এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি (ChatGPT), গ্রক (Grok) এবং গুগল জেমিনি (Google Gemini) রবিবারের এই মেগা-ফাইনাল নিয়ে ইতিমধ্যে পূর্বাভাস জানিয়েছে। আর সেই বিশ্লেষণেই ভারতের দিকেই ঝুঁকছে পাল্লা। চলুন একনজরে দেখে নেওয়া যাক টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ফাইনাল ম্যাচ নিয়ে কী বলছে এআই-এর প্রেডিকশন (AI Prediction)।
আরও পড়ুন: আহমেদাবাদে হাই-স্কোরিং ফাইনাল! কেমন পিচ অপেক্ষা করছে সঞ্জু, অ্যালনদের জন্য?
ফাইনাল ম্যাচ নিয়ে Grok-এর প্রেডিকশন
ইলন মাস্কের সংস্থা এক্সএআই-এর চ্যাটবট গ্রক-এর মতে, ফাইনালে টস জিততে পারে ভারত। তেমনটা হলে ডিউ ফ্যাক্টরের কথা বিচার করে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠাতে পারেন সূর্যকুমার যাদব। গ্রকের মতে, প্রথমে ব্যাট করে কিউইরা প্রায় ১৮৯ রান তুললেও সেই লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেটে ম্যাচ জিতে ট্রফি জিতবে ভারত।
ফাইনাল ম্যাচ নিয়ে ChatGPT-র বিশ্লেষণ
চ্যাটজিপিটি বলছে, টসে ভাগ্য সহায় হতে পারে নিউজিল্যান্ডের। তেমনটা হলে কিউয়িরা আগে ব্যাট করে বড় স্কোর করতে পারে। তবে সেই লক্ষ্য তাড়া করা ভারতের জন্য কঠিন হবে না। শেষ পর্যন্ত এক বা দুই ওভার বাকি থাকতেই চার উইকেটে জিততে পারে ভারত।
Google Gemini-র ভবিষ্যদ্বাণী
গুগল জেমিনাইয়ের মতে, আহমেদাবাদের পিচে ভারত যদি আগে ব্যাট করে, তাহলে ১৮৫ থেকে ২০৫ রান করোতে পারে। সেই রান তাড়া করতে নেমে ভারতের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে নিউজিল্যান্ড লক্ষ্য থেকে ১৫ থেকে ২৫ রান দূরে থেমে যেতে পারে। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতের জয়ের সম্ভাবনাই বেশি।
দেখুন আরও খবর:
