কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মা হলেন অদিতি মুন্সী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ০২:০০:১৮ পিএম
  • / ৫১ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: মা হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও রাজারহাট গোপালপুরের তৃণমূল (TMC) বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munshi)। রবিবার সকালে তাঁর ও স্বামী, তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর সংসারে এল নতুন অতিথি। এদিন সকাল প্রায় ১০টা নাগাদ এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অদিতি। মা ও নবজাতক, দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

ভক্তিমূলক গান ও আধুনিক সঙ্গীতের মাধ্যমে দীর্ঘদিন ধরেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন অদিতি মুন্সী। একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের গানের রিয়্যালিটি শো-তে অংশগ্রহণের পরই পরিচিতি আরও বেড়ে যায় তাঁর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনীতির ময়দানেও পা রাখেন তিনি। বর্তমানে তিনি রাজারহাট গোপালপুরের বিধায়ক।

আরও পড়ুন: এ বার অস্কারে সেরার দৌড়ে ‘কান্তারা’-সহ আরও তিন ভারতীয় ছবি

অন্যদিকে, দেবরাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের যুবনেতা। ২০১৫ সাল থেকে বিধাননগর পুরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিধাননগর পুরনিগম নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয়ে মেয়র পারিষদ হন দেবরাজ। প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি সংসারকেও সমান গুরুত্ব দিয়ে চলেছেন এই তারকা দম্পতি।

২০১৮ সালে দেবরাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অদিতি মুন্সী। গানের মঞ্চ ও রাজনীতির ময়দান—দু’দিকেই সমানভাবে সক্রিয় থেকেছেন তিনি। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিধায়ক হিসেবে নিজের এলাকার প্রশাসনিক কাজও সামলেছেন দক্ষ হাতে।

অদিতির অন্তঃসত্ত্বা হওয়ার খবর আগেই ছড়িয়েছিল, যদিও সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি বা তাঁর স্বামী। অদিতি শুধু জানিয়েছিলেন, সময় এলেই সুখবর দেবেন। অবশেষে রবিবার সেই সুখবরই পেলেন অনুরাগীরা।

শেষবার অদিতিকে একটি বেসরকারি চ্যানেলের গানের রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় কিছুদিন তাঁকে আর প্রকাশ্যে দেখা যাবে না বলেই জানা যাচ্ছে। নতুন সদস্যকে ঘিরে এখন আনন্দের জোয়ার অদিতি-দেবরাজের পরিবারে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team