Forbidden

You don't have permission to access th1s resource.

প্রাক্তন বিশ্বজয়ীর নামে স্ট্যান্ড হবে ওয়াংখেড়েতে! - KolkataTV
27 C
Kolkata

প্রাক্তন বিশ্বজয়ীর নামে স্ট্যান্ড হবে ওয়াংখেড়েতে!

Must Read

ওয়েব ডেস্ক : বিরাট সম্মানে সম্মানিত হলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। এবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) বসছে ভারতের প্রাক্তন ক্রিকেটারের নামে স্ট্যান্ড। শুক্রবার এমনটাই ঘোষণা করেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)। তবে শুধু রবি শাস্ত্রী নন, দিলীপ সরদেশাই (Dilip Sardesai), একনাথ সোলকার (Eknath Solkar) ও ডায়ানা এডুলজির (Diana Edulji) নামে নামকরন করা হবে গেট।

এক সময় দেশের হয়ে ৮০টি টেস্ট ম্যাচ খেলেছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। সঙ্গে খেলেছেন ১৫০টি একদিনের ম্যাচ। এক সময় ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ১৯৮৩ সালে বিশ্বজয় করেছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন শাস্ত্রী। ভারতীয় দলের হেড কোচ ছিলেন তিনি। সেই সময় টেস্টে একাধিপত্য ছিল বিরাট কোহলিদের। তবে রবি শাস্ত্রীর সব থেকে জনপ্রিয় হল তাঁর ধারাভাষ্যকার। আর সব মিলিয়ে ক্রিকেটে তাঁর অবদানের জন্য তাঁকে সম্মানিত করল এমসিএ।

আরও খবর : পিতৃশোক ভুলে ডিউটিতে ফিরছেন রিঙ্কু! মনে করিয়ে দিচ্ছেন ১৯৯৯-এর শচীনকে

জানা গিয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সের নিচে লেভেল ওয়ান স্ট্যান্ডের নামকরণ রবি শাস্ত্রীর (Ravi Shastri) নামে করার প্রস্তাব আনা হয়েছিল। সেই আবেদন নাকি গৃহীত করেছে অ্যাপেক্স কাউন্সিল। ফলে প্লেয়ার ও কোচ হিসেবে ভারত ও মুম্বই ক্রিকেটে অবদানের জন্য স্ট্যান্ডের নামকরণ হচ্ছে তাঁর নামে।

এদিকে ভারতের হয়ে ৩০টি টেস্ট খেলেছিলেন দিলীপ সরদেশাই। সেই কারণে ওয়াংখেড়েতে তিন নম্বর গেটের নাম করা হচ্ছে তাঁর নামে। এদিকে পাঁচ নম্বর গেটের নাম করা হচ্ছে ডায়ানা এডুলজির নামে। আর ৬ নম্বর দেখা যাবে একনাথ সোলকারের নাম। উল্লেখ্য, ওয়াংখেড়েতে রয়েছে সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, বিজয় মার্চেন্টের নাম। তার পর যোগ হয়েছে রোহিত শর্মার নাম। এবার একটি স্ট্যান্ডে থাকতে চলেছে রবি শাস্ত্রীর নাম।

দেখুন অন্য খবর :

Latest News

৩৫-এ প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ, এক মাস পর মৃত্যুর খবর জানাল পরিবার

ওয়েব ডেস্ক : মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত বলিউড অভিনেত্রী অনন্যা রাজ (Ananya Raj)। ‘৭ আওয়ার্স টু গো’, ‘দ্য...

More Articles Like This