কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
যোগ্যদের তালিকা চূড়ান্ত করল এসএসসি, পাঠাল জেলায় জেলায়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:১৫:৩০ পিএম
  • / ৩৬৩ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: যোগ্যদের তালিকা চূড়ান্ত করল এসএসসি (SSC)। যাঁরা চিহ্নিত অযোগ্য (Non Tainted Teachers) বা দাগি নয় এমন শিক্ষকদের তালিকা থেকে আরও ১৮০৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। নতুন করে তৈরি করা হল ১৫ হাজার ৪০৩ জন শিক্ষকের নামের তালিকা। ইতিমধ্যে নতুন তালিকা জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। এঁদের মধ্যে যাঁরা ‘দাগি’, তাঁদের বাদ দিয়ে ১৭ হাজার ২০৬ জন শিক্ষক-শিক্ষিকার তালিকা তৈরি করা হয়। তাঁদের আপাতত স্কুলে যেতে দেওয়ার আর্জি জানায় পর্ষদ।

কলকাতা টিভির খবরে সিলমোহর দিল এসএসসি (SSC)। গতকাল কলকাতা টিভি তরফে আমরাই প্রথম দেখিয়েছিলাম যে যোগ্য এবং যোগ্য নয় এমন তালিকা আলাদা করে তৈরি করেছে এসএসসি। সেই মতো ১৫৪০৩ জন যোগ্য ও ১৮০৩ জন যোগ্য নয় এমন তালিকা তৈরি হয়েছে। প্রসঙ্গত, ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ১৭২০৬ জন শিক্ষক শিক্ষিকার নামের তালিকা দেওয়া হয়েছিল। যাদের কাজ চালিয়ে যাওয়ার আবেদন করেছিল পর্ষদ। কিন্তু সেই সংখ্যাতেও গরমিল থাকায় তখন শীর্ষ আদালত জানায় ওই ১৭২০৬ জনের মধ্যে যারা যোগ্য নয় তাদেরকেও চিহ্নিত করুক এসএসসি। এরপর এসএসসি পর্যবেক্ষণ করে ১৫৪০৩ জন যোগ্যর তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ ১৭২০৬ থেকে ১৫৪০৩ জন যোগ্য বাদ দিলে ১৮০৩ জন যোগ্য নয় এমন শিক্ষকদের তালিকাও তৈরি হয়েছে।

আরও পড়ুন: চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরতের বিষয়ে কী পদক্ষেপ? আদালতে প্রশ্নের মুখে রাজ্য

এই ১৮০৩ জনের ওএমআর ও ব়্যাঙ্ক জাম্পের মতো সমস্যাগুলি রয়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। আগে থেকে ২২৩ জন সম্পূর্ণ অযোগ্য বা দাগি রয়েছে। ইতিমধ্যেই ১৫৪০৩ জন যোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা ২৩টি জেলার ডিআই মারফত স্কুলগুলিতে পাঠানো হয়েছে। চিঠি দিয়ে বলা হয়েছে ওই শিক্ষক শিক্ষিকারা ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাদের কাজ চালিয়ে যাবেন স্কুলগুলি।

অন্য খবর দেখুন

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় চলছে বিরল মুদ্রা প্রদর্শনী! নজর কাড়ল বিশ্বের বৃহত্তম নোট
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team