কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
২২ বছর পর বন্ধ হচ্ছে স্কাইপ, কিন্তু কেন? জেনে নিন আসল কারণ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫, ০৫:৪৮:৩৯ পিএম
  • / ৩০৭ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: বাইশ বছরের দীর্ঘ যাত্রা শেষ। ইন্টারনেট থেকে বিদায় নিচ্ছে স্কাইপ (Skype)। আগামী ৫ মে থেকে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে একসময়ের জনপ্রিয় এই ভিডিও কলিং প্ল্যাটফর্ম (Video Calling Platform)। চলতি বছরের ফেব্রুয়ারিতেই এই সিদ্ধান্তের নিয়েছিল মাইক্রোসফট (Microsoft)। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।

২০০৩ সালে আত্মপ্রকাশের পর খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিল এই ভিডিও কলিং প্ল্যাটফর্ম। ‘ভিডিও কল’ মানেই স্কাইপ – এরকম একটা ব্যাপার ছিল সেই সময়ে। কর্মক্ষেত্রের মিটিং থেকে শুরু করে প্রবাসী আত্মীয়দের সঙ্গে আলাপচারিতা, সব ক্ষেত্রেই ছিল স্কাইপের একচেটিয়া আধিপত্য। ২০১১ সালে এই প্ল্যাটফর্মের মালিকানা গ্রহণ করে মাইক্রোসফট। তারপর একাধিকবার অ্যাপের ডিজাইন থেকে ফিচার- একাধিক পরিবর্তন করা হয়। কিন্তু তাতেও ফেরেনি সেই জনপ্রিয়তা।

আরও পড়ুন: ইলন মাস্ককে টেক্কা! ইন্টারনেট পরিষেবায় বড় পদক্ষেপ Amazon-এর

কিন্তু কেন ইন্টারনেট দুনিয়ায় হারিয়ে গেল স্কাইপ? আসলে, প্রযুক্তি জগতের দ্রুত পরিবর্তনের ঢেউয়ে পিছিয়ে পড়তে শুরু করে এই ভিডিও কলিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারের মতো সহজলভ্য ভিডিও কলিং অ্যাপ বাজার দখল করে নেয়। পাশাপাশি, নিজস্ব টিমস প্ল্যাটফর্মের দিকে মনোযোগ বাড়ায় মাইক্রোসফটও। এর ফলে ক্রমেই গুরুত্ব হারায় স্কাইপ।

এক সময়ের জনপ্রিয় এই প্ল্যাটফর্ম বহু মানুষের মনে রেখে গেল অগণিত স্মৃতি। অফিসের গুরুত্বপূর্ণ বৈঠক, বন্ধুদের আড্ডা কিংবা দূরত্বে থাকা আপনজনের সঙ্গে হৃদয়ের বন্ধন- নব্বইয়ের দশকের প্রত্যেকের কিছু না কিছু স্মৃতি জড়িয়ে থেকে গেল স্কাইপের সঙ্গে।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team