কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
হু হু করে বাড়ছে iPhone-এর বিক্রি! রিপোর্ট দেখলে চমকে উঠবেন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ০৮:০২:০১ পিএম
  • / ১৯৪ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: দিন দিন ভারতীয়দের মধ্যে বাড়ছে আইফোন (iPhone) কেনার প্রবণতা। শুধু মোবাইল নয়, অ্যাপলের (Apple) প্রায় সবকটি প্রোডাক্টের বিক্রিই বেড়েছে দেশজুড়ে, সে আইপ্যাড হোক বা ম্যাকবুক। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের রিপোর্ট বলছে, অ্যাপলের সরবরাহ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ শতাংশ বাজার দখল করেছে।

আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, iPhone 16 সিরিজ বিশেষ করে iPhone 16e মডেলটি এত পরিমাণে বিক্রি হয়েছে, যা অ্যাপলের সামগ্রিক বিক্রির হারকে ত্বরাণ্বিত করেছে। তথ্যের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, সুপার-প্রিমিয়াম মোবাইল অর্থাৎ যেসব মোবাইলের দাম ৫০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে, সেগুলি ইতিমধ্যে ভারতের স্মার্টফোন বাজারের ২৮ শতাংশ দখল করেছে। এছাড়াও আল্ট্রা-প্রিমিয়াম সেগমেন্ট অর্থাৎ যেসব মোবাইলের দাম ১ লক্ষ টাকার বেশি, তার বিক্রি ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ভারতে ‘ফ্লপ’ হলেও বিদেশে বেশি জনপ্রিয় এই ৬ ‘মেড-ইন-ইন্ডিয়া’ গাড়ি

তবে বিক্রির নিরিখে ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে রয়েছে ভিভো (Vivo)। বর্তমানে এই ব্র্যান্ড বাজারের ২০ শতাংশ দখল করে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে স্যামসাং (Samsung), যার বাজার শেয়ার ১৮ শতাংশ। তৃতীয় স্থানে ১৩ শতাংশ শেয়ার নিয়ে রয়েছে শাওমি (Xiomee)। যদিও বাজারে এই ব্র্যান্ডের সরবরাহ বছরে ৩৭ শতাংশ কমেছে। অন্যদিকে, ওপ্পো’র (Oppo) সরবরাহ বছরে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ শতাংশ বাজার দখল করেছে। অন্যদিকে মোটোরোলার (Motorola) বাজার শেয়ার নজরকাড়া ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ফিচার ফোন বাজারে, চীনা কোম্পানি আইটেল ৪১ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষস্থানে রয়েছে। এরপর রয়েছে দেশিয় ব্র্যান্ড লাভা। নোকিয়া ফোন বিক্রেতা এইচএমডি-র বাজার শেয়ার ছিল ১৯ শতাংশ।

এদিকে, চিপসেট বাজারে, মিডিয়াটেক ভারতের স্মার্টফোন বাজারে ৪৬ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে। তবে ২৫,০০০ টাকার ঊর্ধ্বের প্রিমিয়াম স্মার্টফোন বিভাগে কোয়ালকম শীর্ষস্থানে রয়েছে ৩৫ শতাংশ শেয়ার নিয়ে।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team