সৌরভের বায়োপিকে মা অপরাজিতা, বাবার ভূমিকায় কে?

Must Read

কলকাতা: ‘প্রিন্স অফ ক্যালকাটা’র (Prince of Calcutta) জীবন এবার বড়পর্দায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক (Biopic) ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর একে একে সামনে আসছে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির সম্ভাব্য নাম। সৌরভের ভূমিকায় রাজকুমার রাও (Rajkumar Rao) থাকছেন—এ খবর আগেই জানা। এবার মা-বাবা ও জগমোহন ডালমিয়ার চরিত্রে কারা, তা নিয়েই জোর জল্পনা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যেতে পারে বোমান ইরানিকে। মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন জনপ্রিয় বাংলা অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। হাওড়ার মেয়ে অপরাজিতা বহু বছর ধরেই বেহালার বাসিন্দা—দাদার শহরের সঙ্গেই তাঁর দীর্ঘ সম্পর্ক। এছাড়া বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ভূমিকায় থাকতে পারেন গজরাজ রাও। যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আরও পড়ুন: দুবাইয়ে আটকে সোনাল চৌহান, প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি নায়িকার

আগামী ১৬ মার্চ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। প্রযোজনার দায়িত্বে লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। পরিচালনার আসনে বিক্রমাদিত্য মোতওয়ানে—যিনি ‘উড়ান’, ‘লুটেরা’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো ছবিতে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। তাঁর ফ্রেমে সৌরভের ক্রিকেটজীবনের উত্থান-পতন, অধিনায়কত্বের সাহসী সিদ্ধান্ত এবং বিতর্ক—সব মিলিয়ে বর্ণময় কাহিনি কীভাবে ধরা পড়ে, সেটাই এখন দেখার।

ক্রিকেটপ্রেমী থেকে সিনেপ্রেমী—সবাই দিন গুনছেন। দাদার জীবন বড়পর্দায় কতটা আবেগ, কতটা অনুপ্রেরণা আর কতটা বিতর্ক নিয়ে আসে, সেটাই এখন বড় প্রশ্ন।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This