10.6 C
New York

তেলুগু-কর্নাটক দুই রীতিতে পরিণতি পেল বিজয়-রশ্মিকার প্রেম

Must Read

ওয়েব ডেস্ক: অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। উদয়পুরের সৌন্দর্যের মাঝেই রাজকীয় বিয়ে সারছেন ‘বিরোশ’। অবশেষে চার হাত এক হল। দক্ষিণ ভারতের দুই রজ্যের রীতি মেনে গাঁটছড়া বাঁধলেন তারকাজুটি। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ বিয়েতে বসেছিলেন ‘বিরোশ’। তাঁদের বিয়েতে আদ্যোপান্ত রয়েছে খাঁটি দক্ষিণী ছোঁয়া। মেনু থেকে সাজপোশাক সবেতেই নিজেদের শিকড় আঁকড়ে অনুষ্ঠানে মেতেছে দুই পরিবার।

রশ্মিকা এবং বিজয় তাঁদের বিয়ের জন্য ‘প্রাইমাল’ থিম বেছে নিয়েছেন। কী এই ‘প্রাইমাল’ থিম? সাধারণ ঐতিহ্য, পুরনো রীতি-নীতি এবং পুরনো দিনের বিভিন্ন বিষয়কে আকর্ষণীয় আর সুন্দরভাবে সাজানো হয়। দক্ষিণ ভারতীয় হলেও বিজয় ও রশ্মিকা দুই ভিন্ন রাজ্যের। তাই দুই রাজ্যের নিয়মরীতি অনুযায়ীই বিয়ে সারলেন তাঁরা। প্রথমে বিজয়ের পরিবারের তেলুগু নিয়মে হবে বিয়ের অনুষ্ঠান। তারপর রশ্মিকার পরিবারের নিয়ম মেনে কোডাভা অর্থাৎ কর্ণাটকের বিয়ের রীতি অনুযায়ী বিকেলে ফের একবার বিয়ে সারলেন।

আরও পড়ুন: ‘চোর’ ছবির শ্যুটিং এ জীতু, অগ্নিদেবের কামব্যাকে চমক!

গায়ে হলুদ এবং মেহেন্দি অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কেবল বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের টুকরো কিছু ছবি নিজেদের সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন তারকাযুগল। খবর, ‘সঙ্গীত’-এ নাকি বিজয়ের জন্য ‘ইয়েন্তি ইয়েন্তি’ গানে নাচেন অভিনেত্রী।রশ্মিকাকে বিজয়ের মা বিয়ের উপহার হিসাবে দিয়েছেন পারিবারিক বালা। বিজয়কে বরণ করা হয় কলা ও ডাবের জল দিয়ে। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছুই বলেননি রশ্মিকা-বিজয়। তবে গত রবিবার বিয়ের খবরে সিলমোহর দেন তাঁরা।

Latest News

ভোটিংয়ে ভোটারদের আঙুলের ছাপ ও আইরিস বায়োমেট্রিকের ব্যবস্থা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী

ওয়েবডেস্ক- বিভিন্ন রাজ্যে যে বিধানসভা (West Assembly Election 2026)  নির্বাচন চলছে সেখানে ভোটগ্রহণ কেন্দ্রে (polling station) ভোটারদের আঙুলের ছাপ (Voter...

More Articles Like This