কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘কারও দাসত্ব করবে না ভেনেজুয়েলা,’ ট্রাম্পকে আক্রমণ দেলসি’র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১২:৪০:০৯ পিএম
  • / ১৫০ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ভেনেজুয়েলার (Venezuela) প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ও তাঁর স্ত্রী’কে বন্দি করেছে আমেরিকা। শনিবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর পরেই ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদরিগেজকেই (Delcy Rodríguez) ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। কুর্সিতে বসেই ট্রাম্পকে কড়া বার্তা দিলেন দেলসি। ‘ভেনেজুয়েলা কোনওদিন কোনও সাম্রাজ্যের উপনিবেশ হবে না’, বলেও জানিয়েছেন তিনি। সঙ্গে মাদুরো ও তাঁর স্ত্রী’কে মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামালা চালিয়েছিল মার্কিন সেনা। রাতের অন্ধকারে বন্দি করা হয় মাদুরো এবং তাঁর স্ত্রী’কে। জানা গিয়েছে, তাঁদেরকে নিউ ইয়র্কের ডিটেনশন সেন্টারে বর্তমানে রাখা হয়েছে। তার পরেই দেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে জোর জল্পনা চলছিল। এর পরেই দেলসির উপরেই সিলমোহর দিল ভেনেজুয়েলার আদালত।

আরও খবর : ভেনেজুয়েলাতেও অন্তর্বর্তী সরকার! দেশের দায়িত্ব পেলেন এই মহিলা

এমন ঘটনার পর শনিবার রাতে সাংবাদিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখান থেকে তিনি ঘোষণা করে বলেন, “আমরা ভেনেজুয়েলাকে পরিচালনা করতে যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমরা একটি নিরাপদ, সঠিক এবং সুবিবেচনাপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করতে পারছি। আমরা চাই না অন্য কেউ ক্ষমতায় আসুক। আমরা সেই একই পরিস্থিতির মুখোমুখি হই যা গত দীর্ঘ বছর ধরে চলে আসছে। তাই আমরাই দেশ পরিচালনা করতে যাচ্ছি।” তবে এ নিয়ে জোর সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি (Delcy Rodríguez) বলেছেন, ভেনেজুয়েলা কখনও কারোর দাসত্ব করবে না। মাদুরোই হলেন আমাদের নেতা। তাঁকে ও তাঁর স্ত্রী’কে মুক্তি দেওয়ার কথা বলেছেন তিনি।

ভেনেজুয়েলার তরফে অভিযোগ করা হয়েছে, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করতে চায় আমেরিকা (America)। সেই কারণেই এমন হামলা করা হয়। বন্দি করা হয় মাদুরো ও তাঁর স্ত্রীকে। জানা যাচ্ছে, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানি ও মারণাস্ত্র রাখার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। তাঁর বিচার হবে মার্কিন আদালতেই।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team